editor
প্রকাশিত: 12:29 AM, September 28, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রশিদ (১৯)। সে ফতেহপুর ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের ঈমানী মিয়ার ছেলে।
দিনের অপর এক অভিযানে প্রাইভেট কারে পাচারকালে ১২ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় (শুক্রবার ২৭শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নাম্বার প্লেটবিহীন একটি নীল রংয়ের কাভার্ড ভ্যান সিগন্যাল দিলে তা পুলিশের পাশ কাটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পিছন পিছন ধাওয়া করলে জৈন্তাপুর মডেল থানার সামনে এসে পৌছালে পুলিশের এ এস আই সুমন মিয়া সহ পুলিশের টিম সেই গাড়ী আটক করে। এ সময় গাড়ীতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ আব্দুর রশিদকে আটক করা হয়।
দিনের অপর এক অভিযানে দরবস্তে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সাদা রংয়ের একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো -গ -১৭-২৯৯০) হতে বারো বস্তা ভারতীয় চিনি আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি গাড়ী ফেলে পালিয়ে যায়।
এ দিকে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আর/এম
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়