admin

প্রকাশিত: 9:25 PM, September 28, 2024

দীর্ঘ দেড়যুগ যাবত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী  উন্নয়ন বঞ্চিত : এমরান চৌধুরী

দীর্ঘ দেড়যুগ যাবত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী  উন্নয়ন বঞ্চিত : এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে উন্নয়ন বঞ্চিত করে রেখেছে। বিগত সময় গুলোতে তারা তাদের পকেট ভারি করতে ব্যস্ত ছিলে। এই দুই উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে তারা কোন কাজ করেন নি। যোগাযোগ ব্যবস্থা সহ সকল বিভাগকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগের তৎকালিন অবৈধ সংসদ সদস্যরা। আমরা জাতীয়তাবাদী দল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি। অচিরেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর উন্নয়নে কাজ শুরু করা হবে। এই দুই উপজেলার মানুষকে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবে ইনশাআল্লাহ।

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সারপারবাজারে বিকালে বিগত ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু নাসের পিন্টু, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আজমল হোসেন অপু। আরো উপস্থিত ছিলেন জাবেদ কাদির, দৌলা হোসেন সুভাস, মুজিব আহমদ, তানভীর আহমদ, শাব্বির আহমদ প্রমুখ।

আলোচনা সভায় শেষে বিগত ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়