admin

প্রকাশিত: 10:22 PM, September 28, 2024

ন্যায় বিচার ও সমাজ সংস্কারে নবীন আইনজীবীরা ভূমিকা রাখতে হবে : এ.কিউ.এম. নাছির উদ্দীন

ন্যায় বিচার ও সমাজ সংস্কারে নবীন আইনজীবীরা ভূমিকা রাখতে হবে : এ.কিউ.এম. নাছির উদ্দীন

সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ এ.কিউ.এম. নাছির উদ্দীন বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আইনজীবীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৪ সনে যোগদানকারী আইনজীবীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে সমিতির ০২ নং হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

এ.কিউ.এম. নাছির উদ্দীন আরো বলেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতি থেকে অনেকেই ইতিপূর্বে প্রধান বিচারপতিসহ বিচারপতি হয়ে আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানীত সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক-১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-০২ মাছুম আহমদ এডভোকেট এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সম্মানীত অতিথি মহোদয়গণকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোঃ মেহেদী হাসান সজল এডভোকেট, সহ সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট, সহ সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, সহ সম্পাদক মোঃ ওয়াজিহুদ্দীন তারিক এডভোকেট, মোঃ বদরুল আহমদ শিপন এডভোকেট।

সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আ.ন.ম. ইলিয়াছ, সিলেটের মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবু ওবাইদা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইতিপূর্বে আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী বিজ্ঞ সদস্য আব্দুল খালিক এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এবং আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন এডভোকেট।

সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য রেজাউল করিম চৌধুরী এডভোকেট, সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, সমিতির সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য বেদানন্দ ভট্টাচার্য এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য নোমান মাহমুদ এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ব্যারিস্টার রিয়াশদ আজিম এডভোকেট প্রমুখ।

আজকের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানীত সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট।

অনুষ্ঠানের শুরুতে সিলেট জেলা আইনজীবী সমিতিতে ২০২৪ সনে যোগদানকারী আইনজীবীগণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির সুনাম সারাদেশ ব্যাপি রয়েছে। আইনজীবীদের পেশাগত মান, মর্যাদা রক্ষায় নবীন আইনজীবীরা সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি-০১ মোঃ জালাল উদ্দিন এডভোকেট, সহ সভাপতি-০২ মোঃ নুরুল আমিন এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোঃ মেহেদি হাসান সজল এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার এম. আবদুল করিম আকবরী এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার জামিল আহমদ এডভোকেট, সহ-সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন এডভোকেট, মোঃ ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ও মোঃ বদরুল আলম শিপন এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্ব আব্দুল মালিক এডভোকেট, মোঃ রাজ উদ্দিন এডভোকেট, মোঃ আখতার হোসেন খান এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, মোঃ গিয়াস উদ্দিন এডভোকেট, মোঃ ওবায়দুর রহমান এডভোকেট, আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, মোঃ আখতার বখ্স (জাহাঙ্গীর) এডভোকেট, নোমান মাহমুদ এডভোকেট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট ও সন্ধ্যা লক্ষী দে এডভোকেট।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সম্পাদক মোঃ বদরুল আলম শিপন এডভোকেট ও পবিত্র গীতা পাঠ করেন সমিতির লাইব্রেরীয়ান রমাংশু চক্রবর্তী।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও