admin
প্রকাশিত: 12:08 AM, September 29, 2024
নিজস্ব প্রতিবেদক
হেলেন আহমদ ও শফিউল আলম জুয়েল, সিলেটে এই নাম দুইটি নানা কারণে বহুল আলোচিত ও সমালোচিত। দুই দশক আগেও সিলেট আওয়ামী পরিবারে সকলের কাছে এই নামগুলো ছিল আজানা। সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল আওয়ামী সরকারের টানা তিনবারের শাসনামলে রাতারাতি আলোচনায় উঠে আসেন।
সূবর্ণ সময়ের শুরু হয় সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. একে আবদুল মোমেনের প্রথম সংসদ নির্বাচনকালীন। সে সময় সিলেটে হঠাৎ করে আলোচনা আসেন ড. মোমেনের স্ত্রী সেলিনা মোমেন। সেলিনা মোমেন সিলেটের আওয়ামী সকল মহিলাদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়েন। যুক্তরাজ্যের নাগরিক মিসেস হেলেন আহমদ তখন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। টাকার জোরে, অতি আধুনিক ও সুদর্শণা থাকায় তিনি দ্রুত মন জয় করে নেন ড. মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেনের। সেই থেকে তাদের ২ জনের বিশ্বস্থ হয়ে উঠেন তিনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনিই সঙ্গী হয়ে উঠেন ড. মোমেন ও সেলিনা মোমেনের। সেই সুযোগে শফিউল আলম জুয়েলকে ড. মোমেন ও সেলিনা মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে পাশে রাখেন হেলেন আহমেদ। জুয়েল হেলেনের অত্যন্ত কাছের মানুষ। অনেকেই আবার বলেন জুয়েল হেলেনের ২য় স্বামী। হেলেনের প্রথম স্বামী মৃত্যুর পর আর তিনি বিয়ের পিড়িতে বসেন নি। জুয়েলের সাথে তার রয়েছে হেলেনের গোপন সম্পর্ক। হেলেন ও জুয়েল মিলে সবসময় দেশের বাহিরের বিভিন্ন স্থানে ঘুরতে যান। এছাড়াও সরকারী পিষ্ঠপোষকতায় ড. মোমেন ও সেলিনা মোমেনের সাথে তারা ২জন প্রায়ই দেশের বাহিরে ভ্রমন করতেন।
এদিকে, ড. এ কে আব্দুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হলে তিনি পররাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। সেই থেকে খেলা শুরু করেন হেলেন আহমেদ। সেলিনা মোমেনের বিশ্বস্থ হওয়ার কারণে হেলেনকে কাছে টেনে নেন স্বয়ং সাবেক পররাষ্ট্রমন্ত্রীও। মন্ত্রীর কল্যাণে হেলেন আহমদ হয়ে যান জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান। একই সাথে বাগিয়ে নেন জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক পদটিও। যদিও পরবর্তীতে কেন্দ্র থেকে ওই কমিটি বাতিল ঘোষণানকরা হয়।
একাদশ জাতীয় নির্বাচনকালীন সিলেটের সকল মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সেলিনা মোমেনকে কাছে পেলেও নির্বাচন পরবর্তী সবাইকে দূরে সরিয়ে দেন হেলেন। দলীয় কর্মীদের অভিযোগ- হেলেন আহমদের ঈশারায় কাউকেই কাছে বসতে দেন নি সেলিনা মোমেন। সূযোগ কাজে লাগিয়ে শুরু হয় দুজনের হেলেন-সেলিনা-জুয়েলের বাণিজ্যিক মিশন। সকল সরকারি নিয়োগে আদায় করতেন কমিশন। একই সাথে পদায়ন, পদোন্নতিসহ বদলীর আদেশেও ভাগ পেতেন নির্ধারিত হারে। দলীয় কর্মীদের অভিযোগ- এই সবকিছুর মূলে কলকাঠি নাড়তেন হেলেন আহমদ। তাছাড়া ক্ষমতার বদৌলতে এয়ারপোর্ট রোডস্থ বড়শালায় অনেক প্রবাসীর জমি দখল করে গড়ে তোলেন হাউজিং কোম্পানী। গ্রাস করেন শত শত একর টিলাভূমি। অবশ্য হেলেন আহমদের জায়গা দখলের খবর নতুন কোনো ঘটনা নয়। অবৈধভাবে জায়গা দখলের অভিযোগে ওয়ান এলিভেনের সময়ে তিনি গ্রেফতার হন যৌথ বাহিনীর হাতে। তবুও থেমে ছিল না হেলেনের ভূমি আত্মসাত বাণিজ্য। সিলেট প্রেসক্লাবে হেলেন আহমদের হাতে নিজেদের ভূমি জোরপূর্বক দখলের অভিযোগে একাধিক ভুক্তভোগী পৃথক পৃথক এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আদালতে হেলেন আহমদের বিরুদ্ধে মামলাও রয়েছে একাধিক ভুক্তভোগীর। সেলিনা মোমেন পাশে থাকায় গেল বছর বড়শালা মৌজাস্থিত টিলা ভূমি দখল করে ফের আলোচনায় উঠে আসেন হেলেন আহমদ। প্রায় ৮৬ শতক টিলা ভূমি দখল করে কৌশলে মোমেন ফাউন্ডেশনের নামে করে দেন ২০ শতক। যার দলিল নং ৫৮০১/২০২১।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলের বিরুদ্ধে আওয়ামী লীগর ক্ষমতায় থাকা কালে প্রশাসনকে ব্যবহার করে না অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও এই দুই জনের বিরুদ্ধে ৫ আগস্টের পর সিলেটের বিভিন্ন থানায় মামলাও দায়ের হয়েছে। কিন্তু একটি প্রভাবশালী চক্র তাদের অবৈধ সকল কার্যক্রমের বৈধতা দিতে অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক