admin
প্রকাশিত: 12:16 AM, September 29, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন যত দিন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে তত দিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দেশের মানুষের অর্থনীতি মুক্তির সমাধান করতে বিএনপি পাশে থাকবে । অর্থনীতি শক্তিশালী করতে হবে। বেকারত্ব দূর করতে হবে। প্রবাসে গিয়ে যাতে ভালো আয় করতে পারে, তার সুযোগ সৃস্টি করতে হবে। যুব সমাজ যাতে কর্মবিমুখ না থাকে ভালো ট্রেনিংয়ের ব্যাবস্থা গ্রহণ করতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা যাতে দেশের ক্ষতি করতে না পারে সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা হাসিনামুক্ত, ‘ফ্যাসিবাদ’ মুক্ত হতে পেরেছি। এখন স্বাধীনতা রক্ষার করার দায়িত্ব আমাদের।
তিনি আরো বলেন, যে মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের যে আশা ছিল তা বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাগবে বিএনপি কাজ করবে।
শনিবার সন্ধ্যার পর মোগলাবাজার ৩ নং ওয়ার্ডে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী উপরোক্ত বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা আব্দুল মুয়িদ শাহনাজ এর বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা সহ দফতর সম্পাদক মাহবুব আলম, জেলা সদস্য আশরাফুল আলম বাহার, জেলা যুবদলের সহসভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর।
মোগলাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম পঙ্খীর সভাপতিত্বে ও বিএনপি নেতা আশিকুর রহমান আশিকের পরিচালনায় উপস্থিত ছিলেন মকবুল হোসেন, আব্দুল আহাদ পাপলু, শামিম আহমদ, ফারুক আহমেদ, ছেইদ আলী, খসরু মিয়া, আক্কাস মিয়া, সাজিদ আহমদ, আব্দুল্লাহেল আল মুতি, যুবদল নেতা মাহমুদুর রহমান বাবর, জামাল আহমেদ জুমন, ফখরুল ইসলাম, আনসার আহমদ সুমন, শ্রমিক দল নেতা শাহিন আহমদ, ছাত্রদল নেতা আহসান উদ্দিন মামুন, তারেক আহমদ সহ ইউনিয়নের বহু সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে