admin

প্রকাশিত: 10:40 PM, September 29, 2024

বিআরটিএ সেবার মান বৃদ্ধি করতে কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হতে হবে: বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত “অংশীজন সভা”

বিআরটিএ সেবার মান বৃদ্ধি করতে কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হতে হবে: বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি

সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, বিআরটিএ সেবার মান বৃদ্ধি করতে কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হতে হবে। সিলেটের পাসপোর্ট অফিস থেকে দালালমুক্ত করা হয়েছে, তেমনি বিআরটিএ থেকেও দালালমুক্ত করা হচ্ছে। বিআরটিএ হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। তিনি আরো বলেন, আপনারা যারা বিআরটিএ অফিসে সেবা নিতে যান, দালাল না ধরে সরাসরি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। দালাল পেলেই প্রশাসনকে খবর দিয়ে তাদের হাতে তুলে দিবেন। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বিআরটিএ সেক্টরে যে সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে। বিভিন্ন পর্যায়ের নাগরিকরা বিআরটিএ অফিস থেকে সেবা গ্রহণ করে থাকেন। বিআরটিএ সেবাকে জনবান্ধব করার জন্য অনলাইন ভিত্তিক সেবা পোর্টাল সেবা অ্যাপস চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। নগরীতে যানজট নিরসনে ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

তিনি রোববার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) কর্ম-পরিকল্পনার (১ম প্রান্তিকের) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত “অংশীজন সভা” প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর পরিচালক (প্রশাসন) (যুগ্মসচিব) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও বিআরটিএ এর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ হেমায়েত উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিআরটিএ’র সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ ডালিম উদ্দিন, বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ ছাহাবুল ইসলাম (পুলিশ পরিদর্শক), সুমিত রায় (জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার), হাজী ময়নুল ইসলাম সভাপতি সিলেট জেলা বাস-মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় লোকজন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়