admin

প্রকাশিত: 10:51 PM, September 29, 2024

গোয়াইনঘাটে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় হামলা-মামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

গোয়াইনঘাটে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় হামলা-মামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীতে মাদক, চোরাচালান, অবৈধভাবে বালু উত্তোলন, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদ করায় হয়রানি, হামলা-মামলার শিকার হচ্ছেন গোয়াইনঘাটের শিক্ষার্থীরা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও তাদের দোসর সংঘবদ্ধ চক্রটি এখন শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন, গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের জনাব ফয়সল আহমদের পুত্র আজমল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সময় সারাদেশের ন্যায় গোয়াইনঘাট উপজেলায় আমরা গণআন্দোলন গড়ে তুলি। স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে একদফা আন্দোলনে আমরা গোয়াইনঘাট ছাড়া শাবিপ্রবি এবং সিলেট শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়ে রাজপথে আন্দোলন করি। এটাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’

আজমল হোসেন বলেন, ‘স্বৈরাচারী সরকারের দোসরদের সঙ্গে মিলে কতিপয় দুষ্কৃতিকারী আজ আমাদেরকে মিথ্যা মামলা, হামলা আর নির্যাতন করছে। আমাদের বিরুদ্ধে ভুয়া, মনগড়া খবর প্রচার করছে। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা নানা ফন্দি আটছে।’

তিনি অভিযোগ করেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও গোয়াইনঘাটে কিছু দুষ্কৃতিকারী আবার নতুন করে অপকর্মে জড়িয়ে পড়েছে। তারা সীমান্ত দিয়ে মাদক, চিনি, গরুসহ নানা অবৈধ পণ্য প্রতিনিয়ত দেশে নিয়ে আসছে। একইভাবে এই চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন থেকে। বিশেষকরে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে এই চক্র।’

কলেজ শিক্ষার্থী আজমল আরও অভিযোগ করেন, ‘গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব ও তার সহযোগীরা এই চক্রের মূল হোতা। রাজীব ৫ আগস্টের পর পালিয়ে বিদেশে চলে গেলে তার সহযোগীরা এখন এই অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে একাধিক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। আমাদের সহপাঠী কিবরিয়া আন্দোলন থেকে বাড়ি ফেরার পথে এই রাজীব ও তার ভাই রাসেল এবং সরওয়ার মিলে হামলা করেছে।’

৫ আগস্টের পটপরিবর্তনের পর আরও কিছু দুর্নীতিবাজ-দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে একের পর এক অপকর্মে লিপ্ত হয়। এসবের প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ হয়ে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা-মামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজমল বলেন, ‘ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে আমরা উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করি। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে গত ২৩ আগস্ট অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কয়েকটি নৌকা আটক করেন করে যৌথবাহিনী এবং কয়েক জনকে গ্রেপ্তার করে। এরপর থেকেই এই দুষ্টু চক্র আমাদের উপর ক্ষিপ্ত হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানের পর শক্তিশালী এই চক্রের সদস্য রাসেল আহমদ, সরওয়ার আহমদ, সজিব আহমদ, পাবেল আহমদ, মাহমদ, কুদরত উল্লাহ ও সাহেদ আহমদ গংরা আমার উপর অমানবিক নির্যাতন চালায়। আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

আজমল জানান, গত ২৪ আগস্ট এই বাহিনীর মদদপুষ্ট আরো কিছু বহিরাগত লোক গোয়াইনঘাট সরকারি কলেজের ভেতর ডুকে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয় এবং হামলা চালিয়ে বহু ছাত্রছাত্রীকে জখম করে। যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেশ কিছু ছাত্রী শ্লীলতাহানীর শিকার হয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে হামলাকারী সুমন আহমদ, আহাদ আহমদ, সুজন আহমদ, আমিরুল আহমদ, রানা আহমদ, তানজিল আহমদ, রাজু আহমদ, বাবর আহমদ ও শাকিল আহমদ প্রমুখকে আসামি করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি। মামলাটি এখনো এফআইআর করেনি পুলিশ।

তিনি অভিযোগ করেন, অথচ তারা উল্টো আমাদের বিরুদ্ধে কাউন্টার মামলা দিয়েছে। এসব বিষয় আমরা কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক ও সিলেটের সমন্বয়কদেরকে জানিয়েছি। তারা বিষয়টি বিভিন্ন দফতরে জানিয়েছেন বলে আমাদেরকে অবগত করেছেন।

গোয়াইনঘাটে লুটপাট ও অবৈধ চোরাচালান অব্যাহত রাখতে সংঘবদ্ধ চক্রটি একের পর এক অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখতে চায় বলে অভিযোগ এই শিক্ষার্থীর। তিনি নিজে এবং অন্যান্য শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন।

তাই অপকর্ম, হামলা-মামলায় যুক্ত সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, কার্যকর ব্যবস্থা এবং সুবিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কখনো নিজেকে সমন্বয়ক দাবি করেননি। সংবাদ সম্মেলনে গোয়াইনঘাট সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়