editor

প্রকাশিত: 5:37 PM, September 30, 2024

নুরজাহান কলেজে আওয়ামী লীগের নিয়োগকৃত ভুয়া উপাধ্যক্ষ এখনো বহাল

নুরজাহান কলেজে আওয়ামী লীগের নিয়োগকৃত ভুয়া উপাধ্যক্ষ এখনো বহাল

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস দীর্ঘ ১২ বছর ধরে অবৈধভাবে নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের পদ দখল করে রেখেছেন। কাগজে-কলমে তিনি যুক্তি বিদ্যা বিভাগের এসপিও ভুক্ত লেকচার। বিএনপি সমর্থিত পিন্সিপালসহ অন্য শিক্ষকদের কাছে সুবল চন্দ্র এক মূর্তিমান আতঙ্কের নাম। বিগত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার সামনে তো দুরের কথা, পিছনেও টু শব্দ করার সাহস কেউ দেখত না। ক্ষমতার দাম্ভিকতায় কলেজের ভূমিদাতা পরিবারও ছিলো কোণঠাসা। আওয়ামী পন্থী হওয়ায় শেখ হাসিনা সরকারের আমলে দাপটের সাথে প্রভাববিস্তার করে সর্বক্ষেত্রে দুর্নীতি অনিয়মই তার কাছে নিয়মে পরিণত হয়। কলেজের টাকা লুটপাট করে গড়েছেন সিলেট শহরে আলিশান বাড়ি।

শেখ হাসিনার যুগের অবসান হলেও আওয়ামী লীগের পেতাত্মা সুবল চন্দ্র এখনো বহাল তবিয়তে রয়েছেন। নিজেকে বাঁচাতে অনৈতিক আয়ের টাকা দিয়ে বর্তমান সময়ে সুবিধা ভোগীদের সাথে শখ্য গড়ে তোলার চেষ্টা করছেন।

জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় ২০০০ সালে ডাঃ মিফতাহুল হোসেনের পরিবার তাদের বাড়িতে মৌরসি জায়গায় মরহুমা মায়ের নামে নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ স্থাপন করেন। মিফতাহুল হোসেন কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন তিন বছর।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কলেজ পরিচালনা কমিটির সভাপতি হন। আওয়ামী লীগের এই এমপির ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত এক দশক সভাপতি থাকাকালে ২০১২ সালে যোগ্যতা না থাকা সত্বেও সুবল চন্দ্র দাসকে উপাধ্যক্ষের পদে বসান। আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি। জনশ্রুতি রয়েছে দৌড়ঝাঁপ করে সুবল চন্দ্র দাস আওয়ামী লীগ নেতাকে সভাপতি করান নিজের আখেন গোছানোর জন্য।

উপাধ্যক্ষের বৈধতা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনবার সুবল চন্দ্র আবেদন করেন। আবেদনের উত্তরে বলা হয়- সংশোধনী পরিপত্র ২০১২ এর ১১.২ উপধারা মোতাবেক উপাধ্যক্ষ পদের নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি বলে প্রতীয়মান হয়। আরো দুইবার আবেদন রিজেক্ট হয়। তারপরও উপাধ্যক্ষের সুযোগসুবিধা ভোগসহ নানা অনিয়ম কর্মকাণ্ড বীরদর্পনে চালিয়ে যান। যুক্তি বিদ্যাা বিভাগের এমপিও ভুক্তি প্রভাষক এর সরকারি বেতনের পাশাপাশি উপাধ্যক্ষের বেতনও ভোগ করে যাচ্ছেন। এক শিক্ষক এক কলেজে দুইপদে কিভাবে থাকেন এমন প্রশ্ন তোলাতে কলেজের ভূমিদাতাদের বিভিন্ন সময় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে হুমকি ধামকি ভয়-ভীতি দেখান। আর্তিক অবস্তা খারাপ ছাত্রীদের প্রতিবছর ভর্তির শেষ সময় তার কাছে যেতে বলেন। নির্ধারিত ভর্তি ফির কিছু কম টাকা নিজে গ্রহণ করে ভর্তি করেন। কাগজে-কলমে অর্ধেক কখনো তার চেয়েও কম দেখানো হয়। বাকি টাকা আত্মসাৎ করেন। তার প্রমাণ না রাখতে কোনো রিসিট ব্যবহার করা হয়নিা। যদিও মাসিক বেতন, পরীক্ষার কিংবা ভর্তি ফি ব্যাংকের মাধ্যমে দেয়ার নিয়ম রয়েছে। এছাড়াও কলেজ সংস্কার, নতুন বিল্ডিং নির্মাণ, কলেজের আসবাবপত্র ক্রয়সহ সর্বত্র দুর্নীতিতে সৃবল চন্দ্র দাস জড়িত।

সারা দেশে যেখানে দুর্নীতিবাজ কর্মকর্তা অপসারণ হচ্ছে সেখানে কিভাবে শিক্ষক নামধারী আওয়ামী লীগ নেতা বহাল তবিয়তে রয়েছেন এমন প্রশ্ন ভুক্তভোগীদের।

এবিষয় কথা হয় কলেজের ভূমিদাতা শিহাবুল হোসেন সাথে। তিনি জানান দক্ষিণ সুরমায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে স্বপ্ন নিয়ে আমাদের মায়ের নামে কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিলো তা দুর্নীতিবাজ ওই শিক্ষককের কারনে ধুলিস্যাৎ হয়ে গেছে। কলেজকে বাঁচাতে ভুয়া নিয়োগকৃত সুবলকে অপসারণ করে আইনের আওতায় আনা প্রয়োজন। দুদকের মাধ্যমে তার সহায়-সম্পত্তির উৎসের সন্ধান বের করার দাবি জানান তিনি।

সূত্র: বাংলার বারুদ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক