editor
প্রকাশিত: 9:24 PM, September 30, 2024
গোয়াইনঘাট প্রতিনিধিঃ সম্প্রতি ভারতের শ্রীনগরে হিন্দু পুরোহিত কর্তৃক আমাদের প্রিয়তম হাবিব মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সালুটিকর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণ শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
“প্রিয়নবীর অপমান, সইবে না মুসলমান
প্রিয় আমার প্রাণ, তাই তো মোরা মুসলমান
প্রিয়নবীর দুষমনেরা, হুশিয়ার সাবধান “এরকম আরও বিভিন্ন স্লোগানে স্লোগানে মাতিয়ে উঠে কলেজ প্রাঙ্গণ।
বিভিন্ন স্লোগানে এবং কালিমাখচিত ফেস্টোন ও পতাকা বিক্ষোভ মিছিলকে শোভাবর্ধন করে।
মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, প্রিয়নবী রাসূলে পাক (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি আমাদের নিকট প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম রাসূল (সা.) এর আনীত জীবনব্যবস্থা।পার্শ্ববর্তী দেশ ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও প্রিয়নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। রাসূল (সা.)-এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানায়নি। দ্রুততম সময়ে এর প্রতিবাদ জানানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
কলেজ শিক্ষার্থী ইকবাল হোসাইনের নেতৃত্বে উক্ত মিছিলে যোগ সকল সাধারণ শিক্ষার্থীরা।
ইকবাল হোসেন, সানোয়ার আহমদ সানি, তারেক আহমদ, সামাদ আহমদ, এহসানুল হক, আলম মিয়া, তুহিন আহমদ, পাবেল আহমদ,মুজাহিদুল ইসলাম, দিদারুল আলম প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়