editor
প্রকাশিত: 11:55 PM, September 30, 2024
মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ আলাল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে এসআই অলক বিহারি গুনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম শ্রীমঙ্গল টু মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় ঘটনাস্থলে আটককৃত ব্যক্তির মালিকানাধীন একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ির উপর থেকে দুটি আলাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এর পাশাপাশি মাদক চোরাচালানে ব্যবহৃত ভ্যানগাড়িটিও জব্দ করা হয়।
আটককৃত মোঃ আলাল হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে। বর্তমানে সে শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ি রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ‘আটককৃত আলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। রবিবার দুপুরে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে