editor

প্রকাশিত: 12:29 PM, October 1, 2024

সুনামগঞ্জ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ২৯ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে মামলাটি করেন সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোজাহিদ আলী খোকন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ আগস্ট যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এদিন সুনামগঞ্জ প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। শান্তিপূর্ণ আলোচনা চলার সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে হামলা চালান। মামলার আসামিরা হাতুড়ি, লোহার রড, হকিস্টিক, ধারালো চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের আঘাত করে আহত করেন।

পরে মামলার বাদীসহ আহত ৩-৪ জন নেতাকর্মীকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ বেশ কয়েকজন জেলা পরিষদের রেস্ট হাউসে নিয়ে আটক করে তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সুনামগঞ্জে রাজনীতি করতে দেওয়া হবে না জানিয়ে হুমকিও দেওয়া হয়। সেখানেও আসামিরা যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যাপক মারধর করেন। এ সময় ছাত্রলীগ নেতারা তাদের শাসিয়ে দেয় সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের রাজনীতি করলে পরিণতি ভয়ানক হবে। এদিন আহতদের হাসপাতালে নিয়েও চিকিৎসা করার সুযোগ দেয়নি তারা।

মামলার বাদীর আইনজীবী আশরাফুজ্জামান বলেন, ছাত্রলীগের হামলা ও চাঁদা দাবির ঘটনায় বাদী বিভিন্ন সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ন্যায়বিচারের স্বার্থে সোমবার আদালতে মামলাটি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রুজুর আবেদন করা হয়েছে। আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়