admin

প্রকাশিত: 11:26 PM, October 1, 2024

অবিলম্বে চেম্বারের অনির্বাচিত কমিটির পদত্যাগ দাবি

সিলেট নগরীর সর্বস্তরের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় বক্তারা

অবিলম্বে চেম্বারের অনির্বাচিত কমিটির পদত্যাগ দাবি

2
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান  পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সিলেট নগরীর বারুতখানার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব নিয়াজ মোঃ আজিজুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব মো. আব্দুর রহমান রিপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু।
মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন মার্কেট, ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্য রাখেন ও মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তারা অবিলম্বে সিলেট চেম্বারের অনির্বাচিত, বিতর্কিত ও অবৈধ কমিটি বাতিল এবং সকল পরিচালকের পদত্যাগ দাবী করে বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের একটি বৃহত্তম সংগঠন এবং ব্যবসায়ীদের আশা ও ভারসা একটি কেন্দ্রস্থল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সিলেট চেম্বারের কিছু সদস্যবৃন্দের স্বজনপ্রীতি, বিধি-বিধান লংঘন ও বিতর্কিত কর্মকান্ডের জন্য আজ ব্যবসায়ীদের মধ্যে দ্বিধা-দ্বন্ধ ও দূরত্বের সৃষ্টি হচ্ছে। ২০২৪-২০২৫ সালে চেম্বার নেতৃবৃন্দ সদস্যদের ভোটাধিকার হরণ করে তাদের পছন্দ মাফিক কমিটি গঠন করেন। সিলেট চেম্বারের ভোটাররা তাদের পছন্দের সদস্য নির্বাচন করতে পারেননি। দীর্ঘদিন ধরে সিলেট চেম্বারের দায়িত্বপ্রাপ্তরা কৌশলে অবৈধ ভোটার তৈরী করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। ২০২৪-২৫ সালে বিনা ভোটে গঠিত কমিটি পকেট কমিটির মতো পরিচালিত হচ্ছে। এ অবস্থায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দুঃসময়ে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। এরই প্রেক্ষিতে সিলেটের ব্যবসায়ী সংগঠন ও সিলেট চেম্বারের বঞ্চিত সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অবৈধ কমিটি বাতিল ও একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সিলেট চেম্বারের কমিটি গঠন করার দাবি জানিয়ে আবেদন করেছেন। তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠন পরিচালনার ক্ষেত্র তৈরীতে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
বক্তারা বলেন, ইতোমধ্যে ব্যবসায়ীদের আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের মুখে ৫জন পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। যাদেরকে ব্যবসায়ীরা অভিনন্দনও জানিয়েছেন।
তাছাড়া কিছু ব্যক্তি বা মহল বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা এর নিন্দা জানিয়ে বলেন, যে কোন দাবি আদায়ে কেউনা না কাউকে দায়িত্ব নিতে হয়। তিনি সবার মতামতের ভিত্তিতেই কর্মসূচি গ্রহণ বা বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ,  আল-হারামাইন এর ভাইস চেয়ারম্যান অলিউর রহমান, আইবিডব্লিউএফ সিলেট মহানগর সভাপতি জুবায়ের রকিব চৌধুরী,  সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আতিকুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, করিম উল্লাহ মার্কটের সত্তাধিকারী সানাউল্লাহ ফাহিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাব মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, ফার্টিলাইজার এসোসিয়েশন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আবুল হোসেন, সিলেট ট্রেড সেন্টার মার্কেট সমিতির সভাপতি ছাদ মিয়া, শাহজালাল (রহ.) দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন,  ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শোয়েব আহমদ (অভি), সিলেট মটরস এর সত্তাধিকারী সুহেল আহমদ, আল হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামছুল আলম, মো. আনিছ মিয়া, আবুল কালাম, ফুয়াদ বিন রশিদ, হোসেন আহমদ, মনজুর আহমদ, মো. শফিকুল ইসলাম, রাজু আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

8 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

8 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

4 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

5 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

7 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

8 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 2 শনিবার (২৯ আগস্ট)

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

4 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

1
7