editor

প্রকাশিত: 10:57 AM, December 4, 2023

বড়লেখায় এলডিপি নেতার ভাই নিখোঁজ ।। পরিবারে আতংক

বড়লেখায় এলডিপি নেতার ভাই নিখোঁজ ।। পরিবারে আতংক

নিখোঁজ জয়নাল আবেদীন

বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখায় এলডিপি নেতা মোঃ শাহাব উদ্দিনের বড়ভাই জয়নাল আবেদীন গত ২দিন থেকে নিঁখোজ রয়েছেন। ২ নভেম্বর বৃহস্পতিবার বড়লেখা উপজেলা শহরে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে আসেন নাই। সম্ভাব্য সকল স্থানে সন্ধান করেও তার কোন খবর পাওয়া যাচ্ছে না। জয়নাল আবেদীন বড়লেখা উপজেলার হাকালুকি এলাকার মুর্শিবাদকুরা গ্রামের আইয়ুব আলী পুত্র।

জানা যায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মোঃ শাহাব উদ্দিন এর সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় একদল নেতাকর্মীর রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের জের ধরে একাধিক হামলার শিকার হয়ে প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে গেছেন শাহাব উদ্দিন। এলডিপি নেতা আত্মগোপনে যাওয়ার পর তাকে খোঁজে পেতে তার বড়ভাই ব্যবসায়ী জয়নাল আবেদীনকে টার্গেট করে আওয়ামী লীগের ঐ নেতাকর্মীরা। গত ১০ অক্টোবর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে জয়নাল আবেদীনের পথরোধ করে আওয়ামী লীগের ঐ সন্ত্রাসীরা। তারা তাকে মারধর করে এবং হুমকী দেয়, এলডিপি নেতা শাহাব উদ্দিনকে তাদের হাতে তুলে না দিলে তার ও পরিবারের ক্ষতি করবে বলে। এই ঘটনার প্রায় ২০দিন পর জয়নাল আবেদীন নিখোঁজ হন। ২ নভেম্বর সকালে জরুরী কাজে বড়লেখা উপজেলা শহরে আসেন জয়নাল আবেদীন। রাত ১০টা হওয়ার পরও বাড়ি না আসায় তার স্ত্রী মোবাইল ফোনে কল দিলে ফোনের সুইচঅফ দেখায়। এতে উদ্বিগ্ন হয়ে তিনি আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করেও কোন সন্ধান পান নাই। ঐরাতে আর বাড়ি ফিরে আসেন নাই জয়নাল আবেদীন। পরে স্বজনরা সম্ভাব্য সকল স্থানে সন্ধান করেও জয়নাল আবেদীনের আর কোন খোঁজ পাচ্ছেন না।

নিখোঁজ স্বামীর সন্ধানে স্ত্রী রুমানা বেগম পরদিন বড়লেখা থানায় সাধারন ডায়রী করতে গেলে পুলিশ জিডি এন্টি না করে তাকে তাড়িয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। মোবাইল ফোনে এই প্রতিবেদকের সাথে আলাপকালে রুমানা বেগম বলেন, স্বামী নিখোঁজের জন্য থানায় সাধারন ডায়রী করতে গেলে পুলিশ ডায়রী এন্টি করেনি। আমার স্বামীকে গত মাসে আওয়ামী লীগের লোকজন হুমকী দিয়েছে এই কথা জানানোর পর পুলিশ ডায়রী এন্টি না করে উল্টো আমাকে গালাগালি করে হুমকী দিয়ে থানা থেকে তাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় আমার স্বামীর প্রাণের শংকা ও পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় চরম আতংকের মধ্যে রয়েছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়