admin
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০
মো. নুরুল ইসলাম
ছোট ভাই, আমার অনুপ্রেরণা। জীবনের কঠিন সময়গুলোতে তার প্রত্যেকটি পরামর্শ আমাকে মনোবল যুগিয়েছে। সে আমাকে নিজের ওপর আস্থা রাখা, আত্মবিশ্বাসী করে জাগিয়ে তোলা, এমনকি স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে। তাই বলি সে আমার ‘অনুপ্রেরণা’। আমাকে আত্মবিশ্বাসী করে যে আলো সে প্রজ্জ্বলিত করেছিলো, তা এখনো আমাকে শক্তি জোগায়।
চিন্তা, চেতনা ও অনুভূতিসহ নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে সে আমাকে সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। সে মনের দিক থেকে সবসময় প্রাণবন্ত, বন্ধুবৎসল ও অমায়িক। তার শূণ্যতা আমার অন্তরে সর্বক্ষণ বিরাজ করে।
যে কাজ অন্যকে আঘাত দেয়, যে কথা কাউকে মর্মাহত করে, যে আচরণ মানবিক বিকাশের পক্ষে ক্ষতিকর তা কখনও মেনে নিতে পারে না সে। অন্যের কষ্টকে সে নিজের কষ্ট মনে করে। তাই প্রতিটি কাজ করার আগে আমি তার সূত্র মতো ভেবে চিন্তে করি। সবার সঙ্গে এমন ব্যবহার করে যাতে কেউ কষ্ট না পায়। ছোট বেলা থেকেই সে অত্যন্ত মেধাবী। পরিবারের সবার আদর ভালোবাসা নিয়ে বড় হয়েছে। মহান রাব্বুল আল-আমিন তাকে চিন্তাশীল এবং পরোপকারী হিসেবে গড়ে তুলেছেন। তার প্রত্যেকটি কাজ আমাকে অনুপ্রেরিত করে। তার অনুপ্রেরণা আমাকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে সাহস যোগায়। সে অনেক দূরে তার পরও আমি বলি সে আমার অক্সিজেন। সে আমার জীবনের অনুপ্রেরণার বাতিঘর। আমরা চলার পথে সবসময় আমি তাকে অনুসরণ করি। যেখানেই থাকিস ভালো থাকিস ভাই, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
6 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
2 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
6 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
5 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
4 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
7 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর