editor

প্রকাশিত: 8:43 PM, October 2, 2024

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সমর্থক ভিসির নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সমর্থক ভিসির নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সমর্থক প্রফেসর সায়েমের নিয়োগ বাতিলের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (০২ অক্টোবর)  দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

কট্টর আওয়ামী সমর্থক, ফ্যাসিস্ট সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র হত্যায় ইন্ধনদাতা সিকৃবি’র আওয়ামী সমর্থক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ-কে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মঙ্গলবার।
তাঁর এ নিয়েোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠন বিবৃতি দিয়ে ফ্যাসিস্টের সমর্থক এই শিক্ষকের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।

এ্যাব সিলেট চ্যাপ্টারের নিন্দা ও নিয়োগ বাতিলের দাবী ঃ

বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতিদাতা পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদকে হকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের নেতৃবৃন্দ।

এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন এক বিবৃতিতে বলেন, গশিপ মনোনিত প্যানেল থেকে বিএনপিপন্থী সাদা দলকে ভয় দেখিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, সাবেক পরিচালক গবেষণা প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ একজন কট্টর আওয়ামী সমর্থক। তিনি জুলাই -আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

তিনি পতিত সরকারের আমলে সিকৃবিতে নিয়োগ প্রাপ্ত দুর্নীতিবাজ ভাইস-চ্যান্সেলরদের ব্যবহার করে সিকৃবিতে নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজির স্থাপন করেন।
এছাড়া, বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদকে হকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে যা জুলাই-আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করার সামিল। এই নিয়োগ কোন ভাবে মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলসহ নিয়োগের পেছনে ষড়যন্ত্রকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়