admin
প্রকাশিত: 10:35 PM, October 2, 2024
অর্থনৈতিক রিপোর্টার
দেশের দুর্বল ৫ ব্যাংককে হাজার কোটি টাকার বেশি তারল্য সরবরাহ করেছে সবল ব্যাংকগুলো। এর অংশ হিসেবে ইতিমধ্যে ৬টি সবল ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সরবরাহ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও বিদেশে পাচারের কারণে গত দেড় দশকে অন্তত এক ডজন ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। যেগুলো বাঁচিয়ে রাখতে সবল ব্যাংক থেকে অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।
এরই ধারাবাহিকতায় বুধবার ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকার মতো সহায়তা দিয়েছে সিটি, মিউচ্যুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, ইস্টার্ন ব্যাংক, বেঙ্গল ব্যাংক ও সোনালী ব্যাংক। এই প্রক্রিয়ায় সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি করেছে ৭টি প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের ফলে দুর্বল ব্যাংকগুলোর প্রতি আবারও গ্রাহকদের আস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, জালিয়াতি ও লুটপাটে দেশের অন্তত ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্র্বতী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে। সে সময় গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইনস্যুরেন্স স্কিম এক লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
তবে দেউলিয়াত্বের পথে থাকা ১০ ব্যাংকের নাম সেদিন উল্লেখ না করলেও গভর্নর আহসান এইচ মনসুর জানান, ৭০ হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল। এরমধ্যে ৩০ হাজার টাকার মতো ফিরে এসেছে।
1 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান
4 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
6 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
7 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
2 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
2 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 8 শনিবার (২৯ আগস্ট)
5 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।