editor
প্রকাশিত: 6:30 PM, October 3, 2024
নিউজ ডেস্ক: সিলেটে হযরত আলী (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২০১৪ সালের ১৭ আগষ্ট সিলেটের বিয়ানীবাজার এলাকায় ওই অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩১), দক্ষিণ সুনামগঞ্জের মৃত বাদশা মিয়ার পুত্র সুমন আহমদ (২৯), দক্ষিণ সুনামগঞ্জের ফজিল বারীর ছেলে শিপু মিয়া (৩২) একই উপজেলার হাজী মুসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্না (৩০), ও হরমুজ আলীর ছেলে রুহুল আমিন (৩০)।
রায়ের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবি জায়েদা বেগম জানান, আদালতের স্বাক্ষ্য গ্রহনের পর থেকেই আসামিরা সবাই পলাতক রয়েছেন।
জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুস শহীদের ছেলে হযরত আলী সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে করতেন। ঘটনার দিন রাত ১০টায় গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে ফেরি পার হওয়ার পর বিয়ানীবাজার মাথিউরা নির্জন এলাকায় পোঁছুলে হযরত আলীকে ছুরিকাঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশি ছিনতাইকারীরা। স্থানীয়রা ছুটে এসে ধাওয়া করে বিয়ানীবাজার সদর এলাকা থেকে ছিনতাইকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এরপর দিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানা মামলা দায়ের করেন। দীর্ঘ দশ বছর পর বৃহস্পতিবার মামলায় পাঁচ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
2 8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা