admin

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

দোয়ারায় নদী ভাঙন ঠেকাতে নেই উদ্যোগ

দোয়ারায় নদী ভাঙন ঠেকাতে নেই উদ্যোগ

7

ছাতক প্রতিনিধি
সুরমা নদীর সদর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের কারণে নদীর তীরবর্তী বাজারের দোকানপাট, ঘরবাড়ি ও গাছ-পালা, পাকা ও কাঁচা সড়ক, রেকর্ডীয় ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নদীর তীরবর্তী বাসিন্দাদের। সদর উপজেলার হরিনাপাটী, বল্লবপুর, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি, সোনাপুর, নুরপুরে প্রতিদিন ভাঙছে বসত বাড়ী ফসলি জমি।
আমবাড়ি বাজারের খেওয়াঘাট নদী ভাঙনের কবলে পড়েছে। খেওয়াঘাটের একাংশ নদী ভাঙনে বিলীন হয়েছে। খেওয়াঘাট নদীগর্ভে বিলীন হবার আশংকা এপার ও ওপারের বাসিন্দাদের।
দীর্ঘ ৪০ বছরে হরিনাপাটী গ্রামের বাজার এলাকা, বাজার সংলগ্ন একটি হাটীর একাধিক ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। হরিনাপাটী গ্রামের পূর্ব হাটীর একাধিক ঘর-বাড়ি, রাস্তাঘাট, গাছ-পালা ও ফসলি জমি নদীতে গেছে। ঘর-বাড়ি বিলীন হওয়ায় নি:স্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার।
বল্লবপুর গ্রামের ফসলি জমি ও গাছ-পালা নদী ভাঙনে বিলীন হয়েছে। সোনাপুর গ্রামের ঘর-বাড়ি, গাছপালা ও ফসলি জমি সুরমা নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙনের ঝুঁকিতে আছে অসংখ্য ঘর-বাড়ি ও গাছ-পালা।
নুরপুর গ্রামের পুরো বাজার টানা ৩০ বছরের ভাঙনে নদীতে বিলীন হয়েছে। বাজার সংলগ্ন রেকর্ডীয় ভূমিতে থাকা ঘর-বাড়ি, দোকানপাট ও গাছ-পালা নদী ভাঙনে বিলীন হয়েছে। হরিনাপাটী মসজিদের মোতাওয়াল্লি এম. এ রউফ বলেন, আমাদের হরিনাপাটী গ্রামের অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সারা বছর এই নদী ভাঙন অব্যাহত থাকে। নদী ভাঙন প্রতিরোধ করা না হলে স্থানীয় বাসিন্দাগণ আরও ক্ষতিগ্রস্ত হবেন।
মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, ভাঙন প্রতিরোধে গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও দিয়েছেন। সম্ভবত: এর প্রেক্ষিতে কয়েক বার ভাঙন এলাকা সার্ভে করা হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডে ভাঙন প্রতিরোধে কাজ করে নি। সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক বলেন, নদী ভাঙনে এলাকার বাজার, ঘর-বাড়ি ও গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ বাড়ি ছাড়া হয়েছে। প্রায় ৩০ বছর ধরে নদী ভাঙন চলমান রয়েছে। নদী ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
সোনাপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, নদী ভাঙনে ঘর-বাড়িসহ ফসলি জমিও বিলীন হয়েছে। জরুরিভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধ দরকার। নুরপুর গ্রামের বাসিন্দা মো. এহসানুল হক বলেন, নুরপুর বাজারে ভাঙন ধরেছে দেশ স্বাধীনের পর থেকে। এই বাজারের পাশে দুইটি বড় আকারের পাকা ভবন ছিল। সেটি নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙন রোধে কোনো সময় ব্যবস্থা নেওয়া হয়নি।
নুরপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. আলী নুর বলেন, নদী ভাঙনের কবলে পড়ে স্থানীয় পুরো বাজার নদীতে বিলীন হয়েছে। গাছ-পালা বিলীন হয়েছে। মসজিদ বিলীন হয়েছে। নদী ভাঙনে ঝুলে আছে উসমান মিয়ার এবং রমজান মিয়ার বাড়ি। যে কোনো সময় বসতভিটা বিলীন হতে পারে নদী গর্ভে। বর্তমানে নদী ভাঙন প্রকট আকার ধারণ করেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, হরিনাপাটি, আমবাড়ীসহ সদর উপজেলার অচিন্তপুর, জগন্নাথপুরের কুশিয়ারা তীরের বাঘময়না ও শাল্লার প্রতাপপুরকে নদী ভাঙনের কবল থেকে রক্ষার জন্য প্রকল্প প্রণয়ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছিল। সেটি অনুমোদন না হওয়ায় ভাঙন প্রতিরোধে কাজ করা যাচ্ছে না।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

5 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

4 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

3 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

1 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

5 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

2 রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

4 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক

1
5