editor

প্রকাশিত: 9:23 AM, October 4, 2024

সাইনাস ও মাইগ্রেনের ব্যথার যম পুদিনার চা! হটায় মুখের দুর্গন্ধ

সাইনাস ও মাইগ্রেনের ব্যথার যম পুদিনার চা! হটায় মুখের দুর্গন্ধ

3

ফিচার ও স্বাস্থ্য ডেস্ক: চা খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজতে গেলে আতশকাচ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে হবে। কাজের ক্লান্তি দূর করতে এবং একটু ফুরফুরা থাকতে কমবেশি সবাই দিনে একবার হলেও চায়ের কাপে চুমুক দেন। তার মধ্যে যদি দুই তিনটা পুদিনা পাতা ফেলা যায়, তাহলে সেই চায়ের স্বাস্থ্যগুণ বেড়ে যায় কয়েকগুণ।

7

গবেষকদের কথায়, নিয়মিত পুদিনা পাতার চা পান করলে একাধিক উপকার মিলবে। এমনকি এড়িয়ে চলা যাবে ছোট-বড় রোগব্যাধিও। সুতরাং সুস্থ থাকার ইচ্ছা থাকলে এই পানীয়ের একাধিক চমকে দেওয়া গুণাগুণ সম্পর্কে জেনে নিন। তারপর নিয়মিত গলায় ঢালুন। এতেই ফিরবে আপনার স্বাস্থ্যের হাল।

5

কমবে পেটের সমস্যার প্রকোপ-

নিয়মিত পুদিনা পাতার চা খেলে গ্যাস, অ্যাসিডিটি এবং পেট ফাঁপার মতো একাধিক সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পারবেন। এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো জটিল পেটের সমস্যার প্রকোপ কমাতেও সাহায্য করে এটি। সুতরাং পেটের অসুখে ভুক্তভোগীরা অবশ্যই পুদিনা পাতার চা খান। এতেই ফল মিলবে হাতেনাতে।

মাথা ব্যথা নিপাত যাবে-

নিয়মিত মাথা ব্যথায় ভুগতে হয় নাকি? তাহলে প্রতিদিন সকালে পুদিনা পাতার চা পান করুন। এতেই চটজলদি মিলবে উপকার। পুদিনায় এমন কিছু মাসল রিল্যাক্স্যান্ট রয়েছে যা মাথা ব্যথা কমানোর কাজে সিদ্ধহস্ত। এমনকি মাইগ্রেনে ভুক্তভোগীরাও এই পানীয়ে চুমুক দিলে উপকার পাবেন।

2

মুখের দুর্গন্ধ দূর হবে-

অনেকের মুখের অন্দরে বাস করে লক্ষাধিক ব্যাকটেরিয়া। এসব ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে বিক্রিয়া করে দুর্গন্ধ তৈরি করে। তখন কথা বলার সময় বা শ্বাস নেওয়ার সময় মুখ থেকে খারাপ গন্ধ বের হয়। পুদিনায় রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুখের অন্দরের ব্যাকটেরিয়া বিনাশ করার কাজে সিদ্ধহস্ত। ফলে নিয়মিত এই চা পান করলে মুখের দুর্গন্ধ সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সাইনাসের ব্যথা কমবে-

বর্ষার শুরু থেকেই বেশ কিছু ভাইরাস সক্রিয় হয়ে উঠেছে। এসব ভাইরাসের খপ্পরে পড়ে অনেকেরই পিছু নিচ্ছে সাইনাসের তীব্র মাথা ব্যথা। এই সমস্যা সমাধানে একবারে ধন্বন্তরির মতো কাজ করে পুদিনার চা। আসলে এই পানীয়ে মজুত মিন্থল নামক উপাদানটি এই সমস্যা কাটানোর কাজে সিদ্ধহস্ত বলে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাই সাইনুসাইটিসের রোগীরা এই পানীয়ে চুমুক দিতে ভুলবেন না যেন!

2

এনার্জির ঘাটতি মিটবে-

অল্পতেই হাঁফিয়ে উঠছেন? শরীরকে গ্রাস করে রয়েছে ক্লান্তি? এমনকি কাজেও বসছে না মন? এই ধরনের পরিস্থিতির শিকার হলে চটজলদি এক কাপ পুদিনা চা খেয়ে নিতেই পারেন। এই কাজটা করলেই শরীরে এনার্জির ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। তারপর সব কাজই হবে দ্রুত গতিতে। এমনকি আপনার মানসিক ক্লান্তিও কেটে যাবে।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
6