admin

প্রকাশিত: 7:47 PM, October 4, 2024

হাড়হিম কান্ড মহারাষ্ট্রে, সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার, সাংসদ, বিধায়কের !

হাড়হিম কান্ড মহারাষ্ট্রে, সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার, সাংসদ, বিধায়কের !

6

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ

6

ভয়াবহ কান্ড ভারতের মহারাষ্ট্রে। ধাঙড় সমাজের সংরক্ষণের বিরোধিতায় সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্রের বিধানসভার ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। পাশাপাশি ঝাঁপ দিলেন বিজেপির আদিবাসী সাংসদ হেমন্ত সাভ্রা ও বিধায়ক কিরান লাহামাতে সহ বেশ কয়েকজন। সচিবালয়ের নির্মীয়মান বিল্ডিংয়ের নিচে নিরাপত্তা স্বরুপ বিছিয়ে রাখা জালে আটকে যান তাঁরা। শেষে তাঁদের উদ্ধার করে পুলিশ। সূত্রে প্রকাশ, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধাঙড় গোষ্ঠীর ভোটকে গুরুত্ব দিতে তাদের তপসিলি জনজাতি ( এসটি) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে একনাথ শিন্ডের সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে নামেন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ বিধায়করা।

5

শুক্রবার (৩ অক্টোবর ) সকালে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সচিবালয়ের ৩ তলা থেকে ঝাঁপ দেন নরহরি জিরওয়াল। তাঁর দেখাদেখি ঝাঁপ দেন আরও সাংসদ হেমন্ত সাভ্রা ও বিধায়ক কিরান লাহামাতে, হিরামন খোসকার, রাজেশ পার্টিল। নিচে নিরাপত্তা স্বরুপ বিছানো থাকায় বড় কোনও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা। ঘটনার সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। উদ্ধার করা হয় বিধায়ক সাংসদদের। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। জানা যায়, জোট সরকারের সাংসদ বিধায়কদের ক্ষোভ মেটাতে তাঁদের সঙ্গে আজ শুক্রবার (৪ অক্টোবর ) বৈঠকে বসতে চলেছেন মুখ‍্যমন্ত্রী।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
8