admin

প্রকাশিত: 8:29 PM, October 4, 2024

ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের শিকার সাংবাদিক ইসলাম আলী

মুক্তির দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধনে বক্তারা

ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের শিকার সাংবাদিক ইসলাম আলী

1

দৈনিক সোনালী কণ্ঠ’র সিলেট বিভাগীয় প্রধান ও সমাজসেবক মো. ইসালম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

3

১৭ পরগণার বিশিষ্ট মুরব্বি ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সহসাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, সাংবাদিক ইসলাম আলী দীর্ঘদিন থেকে সিলেটসহ গোয়াইনঘাটবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে দুর্নীতি, অনিয়ম তাঁর লিখনির মাধ্যমে তুলে ধরেছেন। সম্প্রতি স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর মাসুক, ইসকন্দর ও প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় তাকে ফিটিং মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর গোয়াইনঘাটের ওসিকে প্রত্যাহার করা হলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে থাকা ইউএনও, এ্যাসিল্যান্ডরা এখনো বহাল তবিয়তে আছে। তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

8

বক্তারা আরো বলেন, ইসলাম আলীর দুই ভাই সাংবাদিক নিজাম উদ্দিন টিপু ও ল’ কলেজের ছাত্র হিলাল উদ্দিন শিপুর বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। তাদের যদি কিছু হয় এর দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে।

বক্তারা আরো বলেন, সারাদেশ স্বাধীন হলেও গোয়াইনঘাট এখনো ফ্যাসিস্ট হাসিনার দোসরদের দখলে। সাংবাদিক ইসলাম আলীর উপর দায়েরকৃত মিথ্যা মামলা তারই প্রমাণ। অভিলম্বে ইসলাম আলীর উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তি দেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

2

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও সালিশি ব্যক্তিত্ব আবদূল্লা আল উবায়েদ, সিলেট জেলা শ্রমিক মজলিসের সহসভাপতি আবদুর রহিম, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সহসাংগঠনিক লোকমান উদ্দিন, ফতেপুর সিএনজি অটোরিকশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মাইকেল, মুরুব্বি আফতাব উদ্দিন, উপজেলা যুবদল নেতা কেফাত উদ্দিন, শ্রমিক দলনেতা নাসির উদ্দিন, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু, সিলেট ল’ কলেজ ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, জেলা ছাত্রদল নেতা মো. গিয়াস রানা, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল ইসলাম মান্না, ফতেপুর ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জান্নাহ ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মিন্না।

3

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরুব্বি শামসুল ইসলাম, আজির উদ্দিন, নুরুল ইসলাম, সাজিদ আহমদ, মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা মাহবুব আলম মুন্না, জোবায়েদ আহমদ, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম জুনেদ, হাফিজ মিজান আহমদ, নেহাল প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

1
6