admin

প্রকাশিত: 10:11 PM, October 4, 2024

সিলেটের আলেমদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কুদরত উল্লাহ মসজিদে বাংলায় জুমুআর খুতবা,

সিলেটের আলেমদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সিলেটের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে শুক্রবার (৪ অক্টোবর) জুমুআর নামাজের বাংলামিশ্রিত খুতবা পাঠ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে প্রতিবাদের পাশাপাশি মহানগরের কাজিরবাজারস্থ জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় শুক্রবার সন্ধ্যার পর আলেমদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কুদরত উল্লাহ মসজিদ পরিচালনা কমিটিকে ‘বিতর্কিত’ খুতবা পাঠ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আলেমরা।

এছাড়া শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসায় সর্বস্তরের আলেমদের নিয়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা যায়, কুদরত উল্লাহ জামে মসজিদ কর্তৃপক্ষের দাওয়াতে শুক্রবার জুমুআর নামাজে উপস্থিত হন ইস্ট লন্ডন জামে মসজিদের প্রধান ইমাম শায়খ আব্দুল কাইয়ুম। নামাজের পূর্বে মসজিদের সেক্রেটারি সিলেটের সিনিয়র সাংবাদিক মুকতাবিস উন নূর ঘোষণা দেন- শায়খ আব্দুল কাইয়ুম আজকের (৪ অক্টোবর) জুমুআর নামাজের খুতবা প্রদান করবেন ও জামায়াত পড়াবেন। ওই ইমাম মিম্বরে উঠে আরবিতে ১ম খুতবা প্রদান শুরু করলেও একপর্যায়ে বাংলায় বক্তব্য দিতে শুরু করেন। তবে ২য় খুতবা তিনি আরবিতেই প্রদান করেন।

এদিকে, খুতবার লাইভ ভিডিও সম্প্রচার করছিলো ‘আধুনিক টিভি’ নামের একটি ফেসবুক পেইজ। সেই ভিডিও নামাজের পরেই ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সিলেটের আলেম-সমাজ বিষয়টিকে ‘বিভ্রান্তিমূলক’ দাবি করে প্রতিবাদ শুরু করেন। এ বিষয়ে  কাজির বাজার মাদরাসায় জরুরি বৈঠকে বসারও সিদ্ধান্ত হয় এবং এ অনুযায়ী শুক্রবার সন্ধ্যার পর ‘সিলেট মহানগর ক্বওমি মাদরাসা ঐক্য পরিষদ’র উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেটের বিদগ্ধ আলেম মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে এবং ‘সিলেট মহানগর ক্বওমি মাদরাসা ঐক্য পরিষদ’র অন্যতম সমন্বয়ক ও কাজিরবাজার জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদের পরিচালনায় বৈঠকে বক্তারা বলেন- দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর দেশের আলেম-উলামাসহ ধর্মপ্রাণ সকল মানুষের মাঝে যখন ঐক্যের বাতাস বইছে, ঠিক তখন সিলেটের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে এমন একটি বিতর্কিত কাণ্ড ঘটানো একেবারেই সমীচীন হয়নি। হক্কানি আলেমদের ঐক্যমত্যের ভিত্তিতে এ দেশে জুমুআর নামাজের খুতবা আরবিতে প্রদানের মীমাংসিত বিষয়কে নিয়ে আজ যেভাবে হানাফি মাসলাকি কুদরত উল্লাহে মসজিদে বিভ্রান্তি–ফিতনা ছড়ানো হলো- এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিতর্কিত কাজের মাধ্যমে ঐক্যের নির্মাণাধীন প্রাচীরে ধরানো হলো ফাটল। কুদরত উল্লাহ মসজিদ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তা না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সিলেটের আলেম-সমাজ।

সভাপতির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন- শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর দরগাহ মাদরাসায় সিলেটের সর্বস্তরের আলেমদের নিয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটিতে আলেমদের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

কাজিরবাজার জামেয়ার বৈঠক উপস্থিত ছিলেন ‘সিলেট মহানগর ক্বওমি মাদরাসা ঐক্য পরিষদ’র সমন্বয়ক ও সোবহানীঘাট মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, ঐক্য পরিষদের সমন্বয়ক ও ঝালোপাড়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মোশতাক, কাজিরবাজার জামেয়া মাদানিয়ার সহকারী শিক্ষাসচিব মাওলানা আসিফুল ইসলাম, ঐক্য পরিষদের সমন্বয়ক ও ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুজ্জামান, ঐক্য পরিষদের সমন্বয়ক ও দারুল হুদা মাদরাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান ক্বাসেমি, ঐক্য পরিষদের সমন্বয়ক ও জামেয়া দারুস সুন্নাহ খাসদবির মাদরাসার শিক্ষক নিয়ামতুল্লাহ ক্বাসেমি এবং কাজিরবাজার জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা আব্দুল খালিক প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।