admin
প্রকাশিত: 10:18 PM, October 4, 2024
খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, ভারতের হিন্দু পুরোহিত কতৃক রাসুলুল্লাহ সাঃ কে নিয়ে অশালীন মন্তব্য করা এবং বিজেপির নিতেশ রানে পুরোহিতকে সমর্থন করে মুসলমানদের হুমকি দিয়ে শিষ্টাচার বহির্ভূত এবং ঊদত্যপূর্ণ যে বক্তব্য দিয়েছেন তা মূলত হিন্দু-মুসলিমদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ছড়ানোর একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
তিনি বলেন, যে মুহূর্তে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন, হিন্দুদের নির্বিঘ্নে পুঁজা উদযাপনের সুযোগ করে দিচ্ছেন ঠিক সে মুহুর্তে ভারতের হিন্দু পুরোহিতের ন্যক্কারজনক ও উস্কানিমূলক বক্তব্য খুবই আপত্তিকর, আমরা এই বক্তব্যের প্রতি তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। তিনি অনতিবিলম্ব বিজেপির বিধায়ক নিতেশ রানে ও পুরোহিত রামগিরি মহারাজকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তিনি শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমআ সিলেট সদর উপজেলার পিঠারগঞ্জ বাজারে সায়্যিদুল মুরসালিন ফাউন্ডেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের আহবায়ক মাওলানা মোস্তাক আহমদ জালালাবাদী ও মাওলানা আলী আহমদের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন আল ইত্তেহাদ সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি মাওলানা আখম লোকমান, সদর উপজেলা শ্রমিক মজলিসের সভাপতি ডা: এনামুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ জাহেদ আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম লস্কর মুনির, আনোয়ারুল ইসলাম মাদরাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মিসবাহ উদ্দিন আহমদ, খেলাফত মজলিস নেতা মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান, হাটখোলা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার মবশ্বির আলী আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল গফুর, কাজী লুৎফুর রহমান, মোহাম্মদ শমশের, জমশেদ আলী, কুদরত উল্লাহ, খেলাফত মজলিস নেতা জুবায়ের আহমদ, ছাত্র মজলিস নেতা ইশমাম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে