editor
প্রকাশিত: 1:50 PM, October 5, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি
ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। মৃত অন্তত ৩০। আহত বহু। জারি রয়েছে উদ্ধার কাজ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরাখন্ডের পাউরি জেলায় শুক্রবার (৪ অক্টোবর ) রাতে ঘটনাটি ঘটে।
বরযাত্রী বোঝাই বাসটি হরিদ্বার থেকে যাচ্ছিল পাউরির বিরনখাল গ্রামে। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাউরি জেলার কাছে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান উত্তরাখন্ড বিধানসভার স্পিকার রীতু খান্ডুরী।
কিন্তু স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। রাত সাড়ে ৮ টায় পাউরি জেলার সিমান্ডি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। জানা গেছে, বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা বাসযাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। শনিবার (৫ অক্টোবর ) সকালে ও উদ্ধার কাজ জারি রয়েছে।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা