editor
প্রকাশিত: 11:24 PM, October 5, 2024
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে (হরিপুর) গ্রামে মরহুম রকিব আলীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।
এই ঘটনা মহিলা সহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শুক্রবার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনায় সময়ে বাড়িতে কোন পুরুষ ছিলেন না।
হামলায় আহতরা হলেন মরিয়ম বেগম (৪০), আছিয়া বেগম (১৯),আলী আশরাফ মশাহিদ (২০), ছাদিয়া জান্নাত (১১)। আহতরা সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের মরিয়ম বেগম (৪০) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, বসতবাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের আপন চাচাতো ভাই দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছে।
৪ অক্টোবর শুক্রবার চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঠাকুরের মাটি গ্রামের ফারুক আহমদ (৪৫), রাজু আহমদ (৩২), আব্দুল কাইয়ুম (২০), আবু বক্কর (২০) ,গং দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হরিপুর গ্রামের মৃত: রকিব আলীর বসতবাড়ি জায়গা দখল করতে হামলা ও ব্যাপক ভাংচুর চালান।
এসময়ে পরিবারের মহিলাগণ বাদা দিলে হামলা কারিরা ক্ষিপ্ত হয়ে মরিয়ম বেগম সহ তাদের পরিবারের অন্যান সদস্যদের মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। পরিবারের শিশুদের আত্মচিৎকার আশ পাশের লোকজন ছুটে এসে তাদের প্রাণে রক্ষা করেন। হামলাকারি ঘরে লুটপাট চালিয়ে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। বসতঘরের অনেক জায়গা জমি সহ জরুরী কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলা
হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য জসিম উদ্দিন জানান, ঘটনার সময়ে আমি সহ আমার ভাইগণ বাড়িতে উপস্থিত ছিলাম না। এই সুযোগে আমাদের বাড়িতে প্রতি পক্ষ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই