editor

প্রকাশিত: 5:41 PM, October 6, 2024

কুলাউড়ায় দুই সহোদরের উদারতায় এলাকাবাসী পেল যাতায়াতের রাস্তা

কুলাউড়ায় দুই সহোদরের উদারতায় এলাকাবাসী পেল যাতায়াতের রাস্তা

কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়ায় গাজীপুর গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে রাস্তার জন্য জমি দান করে উদারতা দেখালেন দুই সহোদর। দীর্ঘদিন থেকে এলাকার মানুষের যাতায়াত সমস্যার সমাধান হলো আনোয়ারুল হক চৌধুরী সড়ক নামকরণের মধ্যদিয়ে। দুই সহোদর তালহাতুল হক চৌধুরী রাহাত ও আরফাতুল হক চৌধুরী রিফাতের দানকৃত জমিতে পিতার নামে নামকরণ করা সড়কটি উন্মুক্ত হলো।

রোববার (৬অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে সড়কের সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে ফিতা কেটে রাস্তা নামকরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল জলিল, সমাজসেবক মিসবাহ উদ্দিন চৌধুরী, দাতা সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী, সৈয়দ আফতাবুর আলী, সৈয়দ ইকবাল হোসেন, সারওয়ার চৌধুরী প্রমুখ।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে রেঞ্জ অফিস সংলগ্ন কুলাউড়া-সাগরনাল সড়কের সম্মুখ থেকে পশ্চিমমুখী গাজীপুর বস্তি সড়ক পর্যন্ত প্রায় ৬০০ ফুট সড়কের নতুন নাম দেওয়া হয়েছে মরহুম আনোয়ারুল হক চৌধুরী সড়ক। এতে প্রায় ২৫টি পরিবারের লোকজন উপকৃত হবে। সদর ইউনিয়নের কুলাউড়া-গাজীপুর-সাগরনাল পাকা সড়ক থেকে পশ্চিমমুখী গাজীপুর গ্রামে প্রবেশে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা রয়েছে। কুলাউড়ার সাদেকপুর মৌজায় বিভিন্ন দাগে গাজিপুর গ্রামের বাসিন্দা মরহুম আনোয়ারুল হক চৌধুরীর ব্যক্তি মালিকানা জমি পড়েছে। ওই জমিটি ব্যবহার করে স্থানীয় একটি পক্ষ তাদের জমি প্লট আকারে বিভিন্ন লোকজনকে ভূলবুঝিয়ে আনোয়ারুল হক চৌধুরীর জমি ব্যবহার করতে পারবেন বলে বেশি দামে জমি বিক্রি করেন। ওই এলাকায় কিছু পরিবার জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে এলাকাবাসীর দাবিতে প্রশাসনের মধ্যস্থতায় নিজের জমিতে থাকা সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তার জন্য জমি দান করেন দুই সহোদর রাহাত ও রিফাত।
গাজীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া, আতিক আহমদ, মনাফ মিয়া, সুজেল, তারেক আহমদ, তছলিমা বেগম প্রমুখ জানান, আমরা আগে অনেক জায়গা ঘুরে প্রধান সড়কে যেতে হতো। বর্তমানে সড়কটি উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের সমস্যা লাঘব হলো। রাহাত ও রিফাত দুই ভাইয়ের এমন উদারতায় এলাকাবাসী কৃতজ্ঞ। রাস্তাটি দ্রæত পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রশাসনের মধ্যস্থতায় দাতা সদস্যদের উদারতায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দীর্ঘদিনের বিরোধকৃত রাস্তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এলাকার প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ থাকলে সমাজব্যবস্থা শক্তিশালী হবে।
রাস্তায় দাতা পরিবারের সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে জনস্বার্থে ৪ শতক জমি দান করলে প্রশাসন ও এলাকাবাসী সড়কটি আমাদের পিতার নামে নামকরণ করেন। অতীতে আমার পিতাও মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন ঠিক বাবার মতো আমরাও যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি।
উল্লেখ্য, কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল হক চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ২০০৪ সালে মৃত্যুবরণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে