admin
প্রকাশিত: 10:33 PM, October 6, 2024
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন নবগঠিত সিলেট জেলা এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। তিনি এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসলে রোববার (৬ অক্টোবর) সিলেট জেলা এলজিইডি কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী একে এম ফারুক হোসেন, এসোসিয়েশন সভাপতি মাহমুদ হোসেন তোফা, সাবেক সভাপতি রাখাল দে, সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়ত হোসেন মনি, মামুন আহমদ মামুন, এসোসিয়েশনর সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. অলি চৌধুরী, ঠিকাদার রায়হান সজল প্রমুখ।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন বলেন, সিলেটের উন্নয়নমূলক কাজের অগ্রগতি করতে ঠিকাদারদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি চলমান সকল কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারদের প্রতি আহবান জানান।
5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
2 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
6 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
3 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
5 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
4 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার