editor
প্রকাশিত: 4:08 PM, October 7, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫১ তম গ্রীষ্মকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই অক্টোবর) বেলা ১১:০০ ঘটিকায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারে তিনটি ইভেন্টে উপজেলার ২৩টি মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইভেন্ট গুলো হলো কাবাডি,দাবা ও সাঁতার প্রতিযোগিতা।
প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পুকুড়ে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বিভিন্ন মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, ক্রীড়া শিক্ষক সহ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা।
আগামীকাল ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর দ্বিতীয় দিনে দাবা ও কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়