editor
প্রকাশিত: 4:22 PM, October 7, 2024
জৈন্তাপুর প্রতিনিধি ::জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে কাঁচাপন্য ও ভোগ্যপন্যের দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সিলেট জেলা কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তারা মনিটরিং এ অংশগ্রহণ করেন।
সোমবার ( ৭ই অক্টোবর) দুপুরে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
শুরুতে জৈন্তাপুর উপজেলা সদরের দৈনন্দিন কাঁচাপন্যের বাজার ও ভোগ্যপন্যের দোকান মনিটরিং করা হয়। এ সময় কাঁচাপণ্যের দোকান গুলোতে মূল্য তালিকা না থাকা ও ক্রয়মূল্যের সঠিক রিসিট প্রদর্শন করতে না পারায় কয়েকটি দোকান মালিককে কৃষি বিপনন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়।
পরে জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলা বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি ভোগ্যপন্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পন্য প্রদর্শন,পলিথিন রাখা ও নোংরা পরিবেশের কারণে বিভিন্ন অংকে জরিমানা আদায় করে প্রশাসন। এ সময় বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দদের আগামী এক সপ্তাহের ভিতর প্রতিটি কাঁচাপন্য, মাছের দোকান সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান গুলোতে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়মূল্যের রিসিট সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হুমায়ন কবির, কৃষি বিপনন কর্মকর্তা মো সাইদুর রহমান, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, জৈন্তাপুর ভূমি অফিসের কম্পিউটার অপারেটর মো ইকরামুল করিম সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স সহ অন্যান্যরা মনিটরিং এ অংশ নেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়