editor
প্রকাশিত: 5:26 PM, October 7, 2024
আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি নির্বিঘ্নে সনাতন ধর্মালম্বীদের পুজা উদযাপন করার আহবান জানান। যে কোন নাশকতা স্থানীয় বিএনপি প্রতিরোধ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি সোমবার সিলেটের কোতোয়ালী থানাধীন ৪৫টি ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ।
এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু’র সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দ দাসের পরিচালনায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর পূজা উপযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য কল্যাণ পরিষদের সাবেক ট্রাস্টি বাবু নিহার রঞ্জন প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়