admin
প্রকাশিত: 12:00 PM, October 8, 2024
আবুল আহসান জাবুর
বিয়ানীবাজারে ডিলার ও পণ্যের সংকটে ভূগছেন টিসিবির ক্রেতারা। দীর্ঘসময় লাইনে দাঁড়ানোর পরও পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরছেন স্বল্প আয়ের মানুষ। এতে সংসারের দৈনন্দিন খরচ মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
সূত্র জানায়, নিত্যপণ্যের দাম এখন বাড়তি। ফলে টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের চাহিদা বেড়েছে। কিন্তু সে তুলনায় বিয়ানীবাজারে ডিলারের জোগান বাড়েনি। এতে ক্রেতারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরতে হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
টিসিবি থেকে যে পরিমাণ পণ্য সরবরাহ করা হচ্ছে, তার কয়েক গুণ চাহিদা রয়েছে বিয়ানীবাজারে । দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মানুষ পাচ্ছেন না তেল, ডাল ও চাল । একটি সূত্র জানিয়েছে, এমনিতেই বিয়ানীবাজারে ডিলার সংখ্যা কম থাকা স্বত্বেও গত ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পরে মেসাস্ বাবুল স্টোর এর স্বতাধিকার সালেহ আহমেদ বাবুল বিভিন্ন মামলায় পলাতক রয়েছেন। যার ফলে তার মেসাস্ বাবুল স্টোর টিসিবি এর পণ্য সরবরাহ করছে না, অন্য দিকে আশা বস্ত্র বিতান এর স্বতাধিকার আজাদ উদ্দিন দীর্ঘ দিন থেকে প্রবাসে রয়েছেন তার প্রতিষ্টানও টিসিবি এর পণ্য সরবরাহ করছে না , চাহিদা অনুযায়ী পণ্য বিতরেণে হিমশিম খাচ্ছেন অন্য ডিলাররা।
উল্লেখ্য, ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বিয়ানীবাজার উপজেলা । ডিলারের চাহিদা অনুযায়ী ১০টি ইউনিয়নে ১টি ও পৌরসাভার ৯টি ওয়ার্ডে ৯টি বিক্রয় বোথ করে ১০জন ডিলার প্রয়োজন, সেখানে টিসিবি এর পণ্য বিক্রয়ের অনুমতি পেয়েছে ৬জন ডিলার তার মধ্য ২জন অনুপস্থিত ।
এ ব্যাপারে কুড়ারবাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য্য বলেন, নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষ টিসিবির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কিন্তু টিসিবির ডিলারের জন্য যদি পর্যাপ্ত পণ্য সরবরাহ করতে না পারে, তাহলে ভোগান্তি বাড়বে।’ কতৃপক্ষ সাধারন মানুষের কথা চিন্তা করে ডিলার নিয়োগ বাড়ানো উচিৎ।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম প্রতিবেদক জানান, আমরা ডিলার সংখ্যা যাছাই করে ২ টি প্রতিষ্ঠানকে অনুপস্থিত পেয়েছি এবং অনুপস্থিত রয়েছে বলে কতৃপক্ষকে প্রতিবেন এছাড়া যে সব এলাকায় ডিলার সংখ্যা শূন্য রয়েছে সে গুলোতে নিয়োগের জন্য প্রতিবেদন দিয়েছি ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়