editor
প্রকাশিত: 8:25 PM, October 8, 2024
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের নয়নের মনি। তাকে কাছে পেতে চায় দেশের আপামর জনসাধারণ। তাই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে অতিসত্বর তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশে আনতে হবে।
তিনি আরোও বলেন, শেখ হাসিনার শাসন আমলে অনেকে দেশ ছেড়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর তারা দেশে ফিরেছেন। তাহলে কেন তারেক রহমান দেশে আসতে পারবেন না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খুনিদের মামলা প্রত্যাহার করলেও কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না। অন্তর্র্বতীকালীন সরকারের এক অর্ডারে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে। তাই তিনি সরকারের কাছে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
তিনি মঙ্গলবার (৫ অক্টোবর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত দক্ষিণ সুরমার ঝালোপাড়ার পংকজ কুমার কর’র পিতা নিকিল কুমার কর’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সুদিপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তর মামুন, এম এ হক, উজ্জল রঞ্জন চন্দ, নিহত পংকজের পিতা নিখিল চন্দ কর।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে