editor
প্রকাশিত: 2:09 PM, October 9, 2024
মৌলভীবাজার প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কাইয়ুম (২৬) এবং মো. কাশেম মিয়া(২৯) নামে দুইজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
এসময় রাজনগর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে দুই জনকে আটক করা হয়।
ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়কে তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি পলিব্যাগের ভেতর থেকে ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত দুইজন জুড়ী উপজেলার ফুলতলা এলাকার ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে