admin

প্রকাশিত: 7:50 PM, October 9, 2024

আওয়ামী লীগ নেতা লিপন বক্সকে ডিবি পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিলো যুবদল

আওয়ামী লীগ নেতা লিপন বক্সকে ডিবি পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিলো যুবদল

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপনকে ডিবি পুলিশের হাত থেকে যুবদলের নেতাকর্মীরা ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত ৯টায় দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় নিজ কার্যালয়ের সামনে থেকে সাদা পোষাকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তাকে নিয়ে একটি সিএনজি অটোরিকশায় তোলা হয়। খবর পেয়ে মেহেদী হাসান সাজাই ও ফরহাদ হোসেনের নেতৃত্বে যুবদলের কর্মীরা ঘটনাস্থলে পৌছেন এবং তৌফিক বক্স লিপনকে ডিবি পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেন বলে জানিয়েছেন সাংবাদিক বাবর হোসেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের হাতে আটকের আগে তৌফিক বক্স লিপন কাউন্সিলরের কার্যালয়ের সামনে পূজা মন্ডপগুলোতে অর্থ বিতরণ করছিলেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এব্যাপারে তৌফিক বক্স লিপন’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আওয়ামী লীগপন্থী সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলররাও আত্মগোপনে চলে যান। ছাত্রজনতার আন্দোলনে দমনপীড়নের কারণে দায়ের করা একাধিক মামলায় তৌফিক বক্স লিপনকেও আসামি করা হয়।

সম্প্রতি দেশের সকল সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে সরকার। কিন্তু মামলার আসামি এবং অপসারিত হওয়ার পরও তৌফিক বক্স লিপন সিটি করপোরেশনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে