editor

প্রকাশিত: 10:14 PM, October 9, 2024

কুলাউড়ায় পৌরসভার বেহাল সড়কের সংস্কার করলেন প্রশাসক,

কুলাউড়ায় পৌরসভার বেহাল সড়কের সংস্কার করলেন প্রশাসক,

কুলাউড়া প্রতিনিধি : দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

খানাখন্দে ভরা এসব সড়ক বেহাল দশায় পরিণত হয়েছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিটুমিন আর খোয়া উঠে সড়কে সৃষ্টি হয়েছিল খানাখন্দ। তাই ঝুঁকি নিয়েই চলছিল যানবাহন। এছাড়া চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। জনদুর্ভোগ লাগবে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি ছিল পৌরবাসীর। তবে এবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পৌরসভার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক সংস্কারের উদ্যোগ নেন কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

গত কয়েকদিন ধরে পৌরসভার রেলস্টেশন রোড, কুলাউড়া-নবাবগন্জ রোড (পৌরসভার সীমানা পর্যন্ত), মাগুরা প্রধান সড়ক, জলিল ভবন হতে গুগালিছড়া কালভার্ট পর্যন্ত মাগুরা রাস্তা, উপজেলা কোয়ার্টার এর দক্ষিণের রাস্তা, রাবেয়া স্কুলের সামনের রাস্তায় ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কার কাজ করা হয়। এই সংস্কার কাজের ফলে সড়কগুলো দুর্গাপূজার আগে নতুন রূপ পেল। কাজ শেষে সংস্কার কাজ পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক মো. মহিউদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান।

কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো: কামরুল হাসান বলেন, বর্তমানে পৌরসভার অনেক রাস্তাঘাটের এখন বেহাল দশা। প্রায় এক থেকে দুই বছর আগে সড়কগুলো মেরামত করা হয়েছিল৷ পরবর্তীতে দুই দফার বন্যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১৫-২০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা এগুলো মেরামতের জন্য আপ্রাণ চেষ্টা করছি। এরপরও বর্তমানে পৌরবাসীর যে আকাঙ্ক্ষা ও সমস্যা আছে সেগুলো নিরসন করার জন্য বর্তমান প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সড়ক দুর্গাপূজার আগে মেরামত করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার সদস্য সচিব অজয় দাস বলেন, বর্তমান প্রশাসক মহোদয়ের উদ্যোগে পৌরসভার বেশ কিছু সড়ক দুর্গাপূজার আগে মেরামত করা হয়েছে সেজন্য পূজা উদযাপন পরিষদসহ সকল সনাতনীদের পক্ষ থেকে পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পৃূজায় এখন সড়কগুলোতে দুর্ভোগ ছাড়া অনেকটা স্বাচ্ছন্দে চলাচল করতে পারবেন দর্শনার্থীসহ সর্বসাধারণ।
কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজায় যাতে দর্শনার্থী ও পৌরবাসী রাস্তা চলাচলে ভোগান্তিতে না পড়ে স্বাচ্ছন্দে যাতে সড়কে চলাচল করতে পারেন সেজন্য কিছু সড়কের সংস্কার কাজ পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে। সড়কগুলো এখন চলাচলের উপযোগী হয়েছে। পরবর্তীতে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে সড়কগুলোর স্থায়ী মেরামত কাজ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে