admin
প্রকাশিত: 9:39 PM, October 12, 2024
দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ি মহামায়া পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শনিবার (১২ অক্টোবর) পরিদর্শন কালে পূজা মণ্ডপে পিনাক করের সভাপতিত্বে পূজা কমিটির সাধারণ সম্পাদক জলক দেবের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্যে প্রদান কালে ইমদাদ চৌধুরী বলেন, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অশুভ শক্তির পতন হয়েছে। মানুষে মানুষে ভাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার প্রেমের সমাজ নির্মাণ করার জন্য। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমেদ মুকুল, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি মোতাহের আলী জিহাদ, মিসবাহ উদ্দিন মোল্লা, জুমান আহমেদ, সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, ২৭ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর চৌধুরী, আহসান হাবীব, রাজু আহমেদ, রুপক কর, প্রদীপ দে, প্রদীপ কর, সুবোধ চন্দ, বিএনপি নেতা জাকির হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু মোতাক্কাবির চৌধুরী সাকি প্রমুখ। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে