editor
প্রকাশিত: 10:24 PM, October 13, 2024
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর উপজেলার এরুয়াখাই গ্রামের আবুল কালামের পুত্র শফিকুর রহমান (৪২) ও ফতেপুর গ্রামের মৃত মান্নান ফকিরের পুত্র জাকির হোসেন (৪০) কে আসামী করে মামলাটি দায়ের করেন এরুয়াখাই গ্রামের মোঃ নজির আহমদের পুত্র মোঃ আব্দুল মোতালেব (৩১)। মামলার নং সি আর ৩০৮-২৪ ইং।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ঘনিষ্ঠ ব্যাক্তি পরিচয়ে এলাকায় ছাত্রলীগ, যুবলীগ পরিচয় দিয়ে নীরিহ লোককে ফাঁসিয়ে তাদের জায়গা-জমিসহ নগদ অর্থ প্রতারণার মাধ্যমে ভাগিয়ে নিত আসামী শফিকুর রহমান ও জাকির হোসেন। গ্রামের নীরিহ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র।
আরো জানা যায়, চাইলড কেয়ার একাডেমির সভাপতি পরিচয় দিয়ে এবং ওই একাডেমিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করে তাতে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে প্রলোভন দেখিয়ে আব্দুল মোতালেবসহ হুমায়ুন, সুমন মিয়া ও সুখী বেগমের কাছ থেকে জনপ্রতি দেড়লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। এবং যারা বিদ্যালয়ের জায়গা ক্রয়ে অর্থ দিবে তাদের দাতা সদস্য করা হবে এবং শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হবে বলে প্রচারণা চালায় ওই প্রতারক চক্র। তাদের এই প্রতারণার ফাদে পড়ে সরল বিশ্বাসে অর্থ প্রদান করে ভোক্তভোগীরা। এবং প্রতারকরা জানায় তাদের ৪ জনের নামে জমি রেজিষ্ট্রি করা হয়েছে। পরবর্তীতে স্কুল এমপিওভ’ক্ত ও চাকুরী স্থায়ী করণের জন্য জনপ্রতি আরো দুই লক্ষ টাকা করে আরো ৮ লক্ষ টাকা আদায় করে ওই প্রতারক চক্র। সরল বিশ্বাসে ও চাকরী স্থায়ী করার আশায় টাকা প্রদান করে তারা। পরবতীতে স্কুলের দলিলের নামজারি করতে দলিল সংগ্রহ করে দেখতে পান ওই প্রতারকচক্র প্রতারণার মাধ্যমে তাদের নামে দলিল সম্পাদন করেছে। চাকরির আশায় সরল বিশ্বাসে ও প্রতারকচক্রকে নগদ অর্থ দিয়ে দিশেহারা তারা। ওই প্রতারকচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী ভোক্তভোগীদের। স্বৈরাচারী সরকারের দোসরদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে অভিযোগকারী মোঃ আব্দুল মোতালেব জানান, প্রতারণার মাধ্যমে শফিকুর রহমান ও জাকির হোসেন আমাদের ১৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু আমাদের নয় গ্রামের আরো অনেক মানুষকে ঠকিয়েছে তারা। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।
দোয়ারাবাজার থানা মামলা তদন্ত কারি কর্মকর্তা এস আই ফরিদ উদ্দিন বলেন মামলাটি বর্তমানে তদন্ত চলমান আছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে