admin

প্রকাশিত: 10:57 PM, October 16, 2024

বৃহস্পতিবার সিলেট আসছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক : নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস

বৃহস্পতিবার সিলেট আসছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক : নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এমএ মালেক কাল ১৭ই অক্টোবর বৃহস্পতিবার সিলেটে আসছেন। ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে দুপুর ১.৩০মিনিটে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত দক্ষিণ সুরমার নিজ বাড়িতে যাবেন। বাড়িতে অবস্থান কালে দলী নেতাকর্মী ও সিলেট-৩ আসনের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে কুশল বিনিময় করার কথা রয়েছে। এর আগে তিনি গত রোববার (১৩ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি নেতারা। ৫দিন ঢাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শেষে তিনি সিলেটে আসছেন।

আন্তর্জাতিক অঙ্গনে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে বারবার আলোচিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক। সেকারনে তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে ভস্মিভূত করেছিল আওয়ামী নেতাকর্মীরা। এমন মামলা হামলার ভয়ে দেশের মাটিতে পা দিতে পারেনি দীর্ঘ বহুকাল। অবশেষে সিলেটে পথে আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি । তার আগমনে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ উচ্ছ্বাস।

এদিকে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে তাঁর গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার তেতলীতে যাবেন। দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল; দেশের মাটিতে যেন তাকে কবর দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় আমার মায়ের মরদেহ দেশে নিতে পারিনি। এমনকি আমার বাবা ও ছোট ভাইয়ের মরদেহও দেশে নিয়ে কবর দিতে পারি নাই। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৮ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়েছি। এখন দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে- এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সাবেক যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক সমর্থক গোষ্ঠী সভাপতি খিজির হোসাইন এনু বিষয়টি নিশ্চিত করে প্রিয় নেতাকে স্বাগত জানাতে সবাইকে বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে