editor
প্রকাশিত: 9:52 AM, October 17, 2024
নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারিগুলো পরিদর্শন এবং পাথরের মূল্য নির্ধারণে এসেছে সরকারি প্রতিনিধি দল। ভূতত্ত্ব এবং খনি ও খনিজ অধিদপ্তরের দুই উপ-পরিচালক নিয়ে গঠিত একটি টিম পরিদর্শনে এসেছে এসব কোয়ারি। ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত
সিলেটের কোয়ারিগুলো পরিদর্শন করেছেন তারা, আর ১৭ ও ১৮ অক্টোবর পরিদর্শন করবেন সুনামগঞ্জের কোয়ারিগুলো।
হঠাৎ করে পাথর কোয়ারিগুলো পরিদর্শন মজুতকৃত পাথরের মূল্য নির্ধারণে সরকারি প্রতিনিধি দল সিলেটে আসার কারণ জানা যায়নি। তবে সূত্র বলছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলে হয়ে পড়লে সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে পাথর ও বালু দেদারসে লুট হয়। এসব স্থান পরিদর্শন করতেও এটি টিম সিলেটে আসতে পারে।
সূত্র জানায়, গত ৮ অক্টোবর এক চিঠিতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (ভূতত্ত্ব) আশরাফ হোসেন ও উপ-পরিচালক (খনি ও খনিজ) মাহফুজুর রহমানকে সিলেট এবং সুনামগঞ্জ পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়। চিঠির অনুলিপি সিলেট জেলা প্রশাসনকে দেওয়া হলেও এ বিষয়ে তারা অবগত নন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ বুধবার (১৬ অক্টোবর) বিকালে সিলেটভিউ-কে বলেন- এ বিষয়ে আমরা অবগত নই। এমন টিম আসলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা জানতে পারেন।
এদিকে, প্রতিনিধি টিমের পরিদর্শনের খবরে সিলেটের পাথর কোয়ারি-সংশ্লিষ্ট মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা মনে করছেন সরকারি প্রতিনিধি দলের পরিদর্শনের মাধ্যমে কোয়ারি খুলতে পারে। তবে সিলেটের প্রায় সবকটি কোয়ারি থেকে পাথর উত্তোলনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে জাফলংকে পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে।
উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জে গেজেটভুক্ত বালুমিশ্রিত ৯টি পাথর কোয়ারি রয়েছে। সেগুলো হচ্ছে- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ও বিছনাকান্দি, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, উৎমা, শাহ আরেফিন টিলা ও রতনপুর, কানাইঘাটের লোভাছড়া ও শ্রীপুর পাথর কোয়ারি এবং সুনামগঞ্জের তাহিরপুরের ফাজিলপুর ও বিশ্বম্ভরপুরের ধোপাজান পাথর কোয়ারি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়