admin
প্রকাশিত: 8:16 PM, October 17, 2024
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুস এর ত্রাণ ও পুনর্বাসন তহবিলে ২ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন সিলেট-৩ আসনের সাবেক এমপি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতিক) এই অনুদানের ৩টি চেক গ্রহণ করেন। তার হাতে শফি আহমদ চৌধুরীর পক্ষে চেক তুলে দেন পুত্র পূবালী ব্যাংকের পরিচালক আরিফ এ চৌধুরী এবং পুত্রবধু বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার চৌধুরী।
শারীরিক অসুস্থতার জন্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে জুলাই গণঅভ্যূত্থান ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তার পক্ষে পরিবারের সদস্যরা এই চেক করে তুলে দেন।
তীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শফি আহমদ চৌধুরী সিলেট-৩ আসনের দু-বারের সাবেক সংসদ সদস্য। দেশের একজন প্রতিতযশা ব্যবসায়ী এবং বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংকের সাবেক পরিচালক। ১৯৭৪ সাল থেকে দেশের যে কোন দূর্যোগে-দূর্ভোগে সাধ্য অনুযায়ী সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। বিগত করোনা মহামারির সময়ে সিলেট শহীদ শামসুদ্দীন সরকারি হাসপাতালে ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি হেপা ফিল্টার প্রদান করে তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন। এছাড়াও তার নির্বাচনী এলাকা সিলেট-৩ আসনে বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতালে সরকারি অনুদান প্রদান ছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে তার ব্যাপক অবদান রয়েছে। তার প্রতিষ্ঠিত লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজে প্রায় ৩ হাজারের বেশি ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করছে। জুলাই গণঅভ্যূত্থানের পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত বন্যা ও পুনবার্সন তহবিল গঠন করা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তহবিলে অনুদান প্রদান করতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান নোবেল বিজয়ী ড. মূহাম্মদ ইউনুস। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং তার দুই পুত্র আরিফ এ চৌধুরী ও আসিফ এ চৌধুরীর পক্ষ থেকে ১ কোটিসহ মোট ২ কোটি ৫০ লক্ষ টাকার ৩টি চেক প্রদান করেন। বিজ্ঞপ্তি
1 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান
6 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
3 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
1 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
1 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
7 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর
3 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।