editor
প্রকাশিত: 9:04 AM, October 19, 2024
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ শাখার ছাব্বির আহমদ(১১) নামে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মাদরাসার ছাত্রাবাস থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ছাব্বির আহমদ বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার শাহ আলমের ছেলে।
ছাব্বিরের মৃত্যুর প্রকৃত কোনো কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
জানা গেছে, বৃহস্পতিবার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তারা মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্রাবাসের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এসময় ডাকাডাকি করে কারও কোনো সাড়াশব্দ পাননি। তখন তারা ছাত্রাবাসের পেছনের জানালা খোলা থাকতে দেখেন। জানালায় ঝুলন্ত অবস্থায় তারা এক ছাত্রকে দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রাবাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা জানালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে হিফজ শাখার ছাত্র ছাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার বিকেলে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর প্রকৃত কোনো কারণ এখনও জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে