editor

প্রকাশিত: 8:48 PM, October 19, 2024

বড়লেখার সুজানগরের মানুষ বিগত ১৫ বছরে উন্নয়ন চোখে দেখেনি

শরিফুল হক সাজু

বড়লেখার সুজানগরের মানুষ বিগত ১৫ বছরে উন্নয়ন চোখে দেখেনি

আশফাক আহমদ, বড়লেখা: সেখানে আমার নেত্রী একটি ঘরের ভিতরে বন্দী রয়েছেন অসুস্থ অবস্থা, কথা বলার অধিকার পাচ্ছেন না, যেখানে আমার নেতা ষড়যন্ত্রে শিকার হয়ে বাংলাদেশে আসতে পারছেন না, সেখানে কিসের আনন্দ, কিসের সংবর্ধনা ? আমি আপনাদের মাঝে আসছি একটি কথা নিয়ে, সেটি হলো আমার নেত্রী এবং দেশের জনগণের জন্য দোয়ার জন্য আমি এখানে এসেছি। আমি দোয়া মাহফিলের জন্য এখানে এসেছি। আমাকে সংবর্ধনা দেয়ার কথা যারা বলছেন এটা তাদের একান্ত নিজের কথা।

আরও বলেন, আমাদের সুজানগর মানুষের জন্য বৈষম্য সৃষ্টি করা হয় বিভিন্ন সময়ে, সেই বৈষম্যের শিকার হয় সুজানগরে বিভিন্ন নেতৃবৃন্দ। আমাদের সুজানগর থেকে বিগত জাতীয় নির্বাচনে বলেন আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলেন, সুজানগরের জনগণ বিএনপিকে ভালোবাসে সেজন্য আমি কয়েকবার সুজানগরে এসেছি, রতুলী থেকে মাজুমবাড়ী মসজিদ, হাজীর বাড়ী মসজিদ, রফিনগর বলেন, রাস্তার যে অবস্থা দেখেছি সেখানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সুজানগরের মানুষ উন্নয়ন চোখে দেখেনি। সুজানগরে মানুষ সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা। আমার বিশ্বাস ছিল সুজানগরের মানুষকে সঠিক মূল্যায়নে তা বাস্তাবায়িত হবে। দেখে মনে হয় সুজানগরের মানুষ বিগত ১৫ বছরে উন্নয়ন চোখে দেখে নাই। আজকে এই রাস্তার দিকে তাকালে মনে হয় আমি কোন হাওরের রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় সুজানগরে রাজনীতিতে প্রতিহিংসার সৃষ্টি হচ্ছে। তবে একটা কথা আপনাদের কে বলতে চাই দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে সরকার প্রধান গঠন করলে, প্রধানমন্ত্রী হলে এই সুজানগরে উন্নয়ন কিভাবে করতে হয়? সেটা আপনারা আমাকে যদি সহযোগিতা করেন, আমরা সুজানগরকে একটি আধুনিক সুজানগর করে প্রমান করে দিতে পারি।মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে সুজানগর ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু স্বদেশ আগমন উপলক্ষে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে শরিফুল হক সাজু প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সুনু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাদের আহমদ ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মকবুল হোসেন সেবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সুজানগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমদ, সহ সভাপতি ও সাবেক সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন।
আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল বাছিত, সাবেক ছাত্রদল নেতা বিলাল আহমদ,উপজেলা যুবদলের সদস্য শওকত হাসান, জেলা যুবদলের সদস্য লিমন আহমদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি হাসান আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে