editor

প্রকাশিত: 4:05 PM, October 21, 2024

সিলেট তামাবিল মহাসড়কের নিরাপত্তা জোরদারে হাইওয়ে পুলিশ

সিলেট তামাবিল মহাসড়কের নিরাপত্তা জোরদারে হাইওয়ে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট তামাবিল মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে টহল জোরদার করেছে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সিলেট রিজিয়ন।

সরজমিনে সোমবার (২১ অক্টোবর) গিয়ে দেখা যায়, তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সংলগ্ন তামাবিল মহাসড়কে কাটাগাং নামক স্হানে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হচ্ছে।

এ বিষয়ে চেকপোস্টে দায়িত্বরত তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর উপ- পরিদর্শক মোহাম্মদ ইউনুস আলি জানান, চলতি অক্টোবর মাসের শুরুতে অন্যান্য মাসের তুলনায় মহাসড়কে অধিকতর অভিযান ও মনিটরিং জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, মনিটরিং চলাকালীন সময়ে প্রতিটি যানবাহনের কাগজাদি,ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক সব কিছু যাচাই বাছাই করা হয়। কোন যানবাহনে প্রয়োজনীয় পেপারস ঠিক না থাকলে তাদের সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় মামলা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ ছাড়াও স্পিড মিটার ব্যবহার করে বেপোরয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার কথা তিনি জানান। তিনি জানান প্রতিদিন গড়ে তামাবিল মহাসড়কে বিভিন্ন ধারায় ৭/১০ টি মামলায় দায়ের করা হচ্ছে।

পাশাপাশি তিনি আরো বলেন, গত দুইমাসে তামাবিল মহাসড়কে উল্লেখ যোগ্য কোন বড় দূর্ঘটনা ঘটেনি। সেই সাথে সন্দেহভাজন সকল যানবাহনে ভারতীয় পন্য, মাদকদ্রব্য, চোরাইপন্য ধরতে নিয়মিত তল্লাশী চালানো হচ্ছে।

তিনি জানান, প্রতিদিন এই মহাসড়ক ব্যবহার করে কয়েক হাজার পর্যটকবাহী যানবাহন চলাচল করে। সেই দিক বিবেচনা করে পর্যটকবাহী বিভিন্ন গাড়ীতে নিরাপত্তা প্রদান সহ তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোন  মামলার আসামি  সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে কোন ব্যাক্তিগোষ্ঠি তামাবিল মহাসড়কে যাতায়াত করছে কিনা সেদিকে বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।

এছাড়াও জৈন্তাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলা হতে উৎপাদিত কৃষি পন্য বহনকারী যানবাহন হতে কোন প্রকার চাঁদাবাজি হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষ নজরদারি বাড়িয়েছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান জানান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের  মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক কাজ করছে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কর্মকর্তা ও সদস্যরা। তিনি  মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের এই জোরদার অভিযান অব্যাহত থাকবে বলে  নিশ্চিত করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়