admin

প্রকাশিত: 8:07 PM, October 21, 2024

গণঅভ্যূত্থানের নেপথ্যের কারিগর তারেক রহমান : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যূত্থানের নেপথ্যের কারিগর তারেক রহমান : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিগত ১৭ বছরের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনার পতনের সর্বশেষ ছাত্রজনতার গণঅভ্যূত্থানের নেপথ্যেও তারেক রহমানের নেতৃত্ব ছিল। তাই ফ্যাসিবাদের পতন আন্দোনের নেপথ্যের কারিগর দেশনায়ক তারেক রহমান। ফ্যাস্টি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসসরা এখনো বিভিন্ন ক্ষেত্রে বহাল রয়েছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন সহ প্রয়োজনীয় জরুরী সংস্কার শেষে আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি।

রোববার রাতে সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ২৮ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের এখনো ফিরে পাইনি। সিলেট শহের যারা অস্ত্রের মহড়া দিয়েছিল তারা এখন গ্রেফতার হয়নি, এখন এসব অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। ফ্যাসিস্টের অনেক দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।তাদেরকে অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।পাশাপাশি ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্য ও গায়েবী মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে, নুরুল ইসলাম রুহেল ও হোসেন আহমদ রুহুলের যৌথ সঞ্চালনায় সভা প্রধান বক্তা হিসেবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের সংগ্রাম এখনো শেষ নয়, ভোটাধিকারের আন্দালন চলমান রয়েছে। আগামী সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই মাঠে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লতিফ খান, বৃহত্তর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সায়াদ হোসেন সুজন, বিএনপি নেতা মকসুদ আহমদ, সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, জানু আহমদ, বিএনপি নেতা আজাদ মিয়া, রফিক মিয়া, বখতিয়ার আহমদ ইমরান, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক ইফতেখার হোসেন বিপুল, শাহজাহান মিয়া, এমদাদ হোসেন, মাসুদ আহমদ কবির, সাহেল শাহ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সভাপতি মিজান আহমদ, মিন্টু আহমদ, ঈসমাইল আহমদ, দিদার আহমদ, মাহবুবুর রহমান বাপ্পি, মাহফুর রহমান মুন্না, আলেক আহমদ, মন্জুর আহমদ, কুটন আহমদ, বাবুল আহমদ,  আরাফাত রহমান, রাহেল আহমদ, আরিফ শাহরিয়ার শুভন, রেকি আহম, মেহদী হাসান রুমন প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে