editor
প্রকাশিত: 8:22 PM, October 22, 2024
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর রিকাবী বাজারে পুরাতন মেডিকেল কোয়ার্টারে একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ প্রায় ১ লক্ষ্য ৬৫ হাজার টাকা, ১৫০ ইউএস ডলার ও প্রায় ১২ ভরি বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় মালামাল লুঠ করে নিয়ে গেছে। এসময় বাসার বাসিন্দারা বাইরে ছিলেন।
সোমবার (২১ অক্টোবর) নগরীর রিকাবী বাজারে পুরাতন মেডিকেল কোয়ার্টারের কল্পনা-১০ বিল্ডিংয়ে এ চুরির ঘটনা ঘটে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেলের কর্মরত সিনিয়র নার্স মিতালী রাণী পাল সরকারী ছুটি থাকায় গত শুক্রবার (১৮ অক্টোবর ) তার স্বামী রিকছন পালকে বাসায় রেখে পিত্রালয়ে বেড়াতে চলে যান। রোববার ( ২০অক্টোবর ) তার স্বামী রিকসন পাল বাসায় না থাকায় পরদিন সোমবার বাসায় এসে দেখতে পান ঘরের দরজায় থাকা তালা ভেঙ্গে চোরেরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে সবকিছু এলোমেলো করে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মামামাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়