editor
প্রকাশিত: 9:02 PM, October 23, 2024
নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে বাবর মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহসভাপতি ও উপজেলার তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য।
কোতোয়ালি থানাপুলিশের একটি টিম বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরবাজার এলাকা থেকে বাবরকে গ্রেফতার করে। তিনি দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমান (হাবান মিয়া)-এর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেটি হচ্ছে- ৫ আগস্ট বিকেলে মহানগরের কিন ব্রিজ (উত্তরপাড়) এলাকায় সংঘটিত হামলা ও সহিংসতা। এ মামলার ৩০ নং আসামি বাবর।
অপরদিকে, ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ নং আসামি তিনি।
এছাড়া বাবর মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র অন্যতম সহযোগী ছিলেন বলে জানা গেছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়