editor
প্রকাশিত: 10:32 AM, October 26, 2024
আশফাক আহমদ, বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক সমিত চন্দ্র নাথ (৬১) প্রাণ হারিয়েছেন।
শুক্রবার বিকেলে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বড়লেখা পৌরসভার বরাইগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সমিত চন্দ্র নাথ উপজেলার দাসেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার মৃত সত্যেন্দ্র চন্দ্র নাথের ছেলে। সমিত চন্দ্র বিয়ানীবাজার উপজেলার লাউতা বহুমুখী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।
স্থানীয়রা জানান, সমিত চন্দ্র নাথ শুক্রবার বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে বিকেলে মোটরসাইকেলে তিনি বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওয়ানা দেন। বারইগ্রাম এলাকায় তাঁর মোটরসাইকেলটি চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগামী একটি পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট প্রেরণ করা হয়। সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষক সমিত নাথের বড় ভাই বাবু লাল নাথ শুক্রবার রাতে বলেন, একটি পিকআপের ধাক্কায় তার ভাই গুরুতর হন। পরে সিলেটে রাগিব-রাবিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই। সকালে লাশ সৎকার হবে।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা নেই, এবিষয়ে থানায় কোন অভিযোগও হয়নি। তবে তিনি খোঁজ-খবর নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে