admin
প্রকাশিত: 8:27 PM, October 26, 2024
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। ফ্যাসিস্টের দোসররা ছাত্র-জনতার বিজয়কে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার সংস্কারের নামে নির্বাচন আয়োজনে সময়ক্ষেপণ করলে দেশে আবারো ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারে। এব্যাপারে জাতীয়তাবাদী শক্তিকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করার কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা।
তিনি শনিবার রাতে বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ার বাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, সহ-সভাপতি আতাউর রহমান ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মানিক মিয়া, বিএনপি নেতা খায়রুল ইসলাম, মজির উদ্দিন, জাকারিয়া আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, বিএনপি নেতা জামিল আহমেদ, সাইদুর রহমান, নিজাম আলী ভুইয়া, আবুল হাসনাত, আবুল খয়ের, জিয়াউর রহমান প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে