editor
প্রকাশিত: 7:58 AM, October 28, 2024
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাইয়ুমের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বাদ মাগরিব ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক হাজী আব্দুল হান্নান, কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির সদস্য এম. এম আতিকুর রহমান, আব্দুর রহমান মানিক, মীর শামীমুর রহমান, জুনেদ আহমদ, আবুল হোসেন, তারেক মাহমুদ নাজিম, আব্দুল হাসিব, শামীম আহমদ, আলা উদ্দিন আলাই প্রমুখ।
মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে ওসি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই জনবল বাড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা পেলে যথাযথ পদক্ষেপ নিয়ে মাদক, চোরা কারবারি, ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ, সামাজিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তায় সহায়তা কামনা করে প্রশাসনের নীতিগত কার্যক্রমে গতিশীলতা আনার পক্ষে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে