admin

প্রকাশিত: 8:08 PM, October 28, 2024

মানসিকভাবে সুস্থ থাকতে দরকার একটি সুষ্ঠু কর্মপরিবেশ

সিলেটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ পালিত

মানসিকভাবে সুস্থ থাকতে দরকার একটি সুষ্ঠু কর্মপরিবেশ

8

সারাদেশের ন্যায় আজ (২৮ অক্টোবর) সিলেটেও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেওয়ার সময় এখনই’। দিবসটি পালনের অংশ হিসেবে আজ (২৮ অক্টোবর) সিলেটে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরি এবং কুসংস্কার কমিয়ে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য ও রোগ বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। মানসিকভাবে সুস্থ থাকতে দরকার একটি সুষ্ঠু কর্মপরিবেশ। কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ না থাকলে যেমন মানসিক স্বাস্থ্য ভালো থাকে না, তেমনই মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে কর্মদক্ষতা বিঘিœত হয়।

7

দিবসটি পালন উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, অফিস স্টাফ সহ গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, ওসমানী মেডিকেল কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে নগরীর একটি অভিজাত হোটেলে দিবসটির প্রতিপাদ্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়-এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন। আলোচনা সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন,সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ আনিসুর রহমান, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডা. রনেন্দু কুমার সিংহ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের  সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), ডা. ন‚রে আলম শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট-এর ১৩টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসার (মানসিক স্বাস্থ্যের ফোকাল পার্সন), বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ডা. আব্দুল কাদের, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ডা. আবির হোসেন, কুষ্ঠ হাসপাতালের ডা. নূপুর চক্রবর্তী, বক্ষ ব্যাধি হাসপাতালের ডা. তামান্না এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

আলোচনার সময় বক্তারা মানসিকভাবে সুস্থ থাকতে সুস্থ কর্মপরিবেশের উপর গুরুত্বারোপ করেন। এ সময় সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগ এর বিভাগীয় প্রধান ডা. রনেন্দু কুমার সিংহ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এটিকে প্রাধান্য দিতে সকলকে অনুরোধ জানান। আলোচনার শেষে সভাপতি ডাক্তার মনিসর চৌধুরী র‌্যালি এবং আলোচনা সভায় সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

5

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
7